Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

মলিন পোশাক পরিহিত এক ভিখারি, অযাচিতভাবে ঢুকে পড়েছি সকলের অভিজাত আনন্দযজ্ঞে! মনে হয়েছিল এ বাড়ির মানুষ আর আত্মীয়-স্বজনকে আমি চিনি না, দেখি নি কোনোদিন। সেই প্রথম আমি গভীরভাবে উপলব্ধি করি যে আমি ভুল বাড়িতে জন্মেছি, আমার তো এ বাড়িতে জন্মানোর কথা নয়! আর তার পর থেকে যখনই বাড়ির সবাই আমার সঙ্গে দুর্যবহার ক'রে তখনই এক অদ্ভুত অনুভূতি হয় আমার। ঘরের ভেতর একা বসে থাকলে গা ছমছমে ভাব হয় । চারপাশে বিদ্যমান সবকিছুর অস্তিত্ব ভুলে আমি যেন এক নতুন জনপদে পৌছে যাই আর খুঁজতে থাকি আমার মা-বাবা, স্বজনদের ৷ মনে হয় সেই নতুন জনপদেই আছে আমার মা-বাবা আর ম্বজনরা, যারা আমারই মতো ধর্ম আর সৃষ্টিকর্তায় অবিশ্বাসী, যারা শান্ত-সৌম্য; কখনো মতের অমিল হ'লে বা তুচ্ছ কারণে রেগে যায় না, চিৎকার ক'রে কথা বলে না। আমি খুজতে থাকি, খুজতেই থাকি তাদেরকে । বাড়ির অস্বস্তিকর দমবন্ধ পরিবেশ থেকে রেহাই পেতে বিকেলে বাসা থেকে বেরোই একটা শার্ট গায়ে চড়িয়ে, কোনো বন্ধু-বান্ধব নেই। যাদের সঙ্গে আড্ডা দেওয়া যায় তারা সবাই ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে । আমি রাস্তায় রাস্তায় একাই ঘুরি আর ঈদ উদযাপনকারীদের দেখতে থাকি। অধিকাংশ মানুষের কাছে ঈদের আনন্দ মানে বাসা থেকে ভরপেট খেয়ে পার্কে আর রাস্তার ফুটপাতে ব'সে আড্ডা দেওয়া । যদিও মুহাম্মদ রাস্তায় বসতে নিষেধ করেছেন, আর রাস্তায় বসলেও রাস্তার হক আদায় করতে বলেছেন। হক আদায় মানে- দৃষ্টি সংযত রাখা, উৎপীড়ন করা থেকে বিরত থাকা, সালামের জবাব দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে বিরত থাকা । অথচ অধিকাংশ তরুণেরা ঈদের দিন রাস্তায় বসে আড্ডা দেয়, হারাম হলেও অনেকে গীটার বাজিয়ে দলবদ্ধভাবে গান গায়, কেউ মেয়ে দেখলে শিস বাজায় বা ইভটিজিং করে । আমার কিছু সহপাঠী ঈদের কয়েকদিন আগেই চাদা তুলে মদ আর বিয়ারের কার্টুন কিনে স্টক ক'রে রাখে ঈদ উদযাপন করার ঈদ উদযাপন করে। ওরা আমাকেও একবার প্রস্তাব করেছিল ওদের সঙ্গে ঈদ উদযাপন করেছিলাম। ওদের মদের স্টক তো থাকেই, সেই সঙ্গে থাকে কলগার্ল! ঈদের সময় পরিবারের সবাই গ্রামের বাড়িতে ঈদ করতে যাওয়ায় ওদের কারো না কারো বাসা ফাকা থাকেই । সেই ফাকা বাসায় ওদের সাত-আটজনের জন্য দু-তিনজন কলগার্ল ভাড়া ক'রে নিয়ে আসে । তারপর সারারাত চ*লে ঈদ উদযাপন, ওদের ভাষায় সেক্সপার্টি! অভিনব ঈদ উদযাপন বটে ! সেদিন বাসায় ফিরি অনেক রাতে, আত্মীয়-স্বজন চলে যাওয়ার পর। পরপর অস্বস্তিকর দুটো কোথাও ঘুরতে যাব। এরপর থেকেই আমি ঘুরতে যাই, নিজেও বিব্রত হই না, অন্যদেরকেও ব্বিত করি না। ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।