Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

চানরাতের আগের রাতে আমরা বান্দরবান যাব, সন্ধ্যায় কল্যাণপুর থেকে বাসের টিকিট কিনে আবির আর আমি রিজ্রয় উঠি মিরপুর ২ নম্বরের উদ্দেশে । আবির বাড়িতে গিয়েছিল, আজ-ই এসেছে; কচুক্ষেতে নিত্রাদির বাসায় যাবে । কেবল আমরা দু'জনই নয়; পরাগদা, শাশ্বতীদি আর আফজাল ভাইও বান্দরবান যাবে। আবিরের গার্লফেন্ড প্রিয়তিও যেতে চেয়েছিল, কিন্তু পারিবারিক প্রয়োজনে ও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বাতিল করেছে । কয়েক বছর যাবৎ আমি ঈদের সময় ঢাকায় থাকি না; বান্দরবান, সিলেট, কজ্বাজার, রাঙ্গামাটি কোথাও না কোথাও ঘুরতে যাই । ইসলাম ধর্ম ত্যাগ করার পর দুটো ঈদ আমি বাড়িতে ছিলাম, সেই কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম । আমার পাচ-ছয় বছর বয়সের পর সেই প্রথম বাবা আমাকে ছাড়া ঈদের নামাজ পড়তে যান গন্তীরমুখে ৷ মা ব্যথিত মুখে রান্নাবান্না করেন । দাদী একবার মাকে শুনিয়ে বলেন, “হের লাইগাই পোলাপান বেশি নিতে অয়, পাচ-ছয়ডা থাকলে একটা-দুইডা গোল্লায় গেলে তার কপাল নিয়া যাইবো! পোলা বেশি থাকলে কি আর একটার দিকে চাইয়া থাহন লাগে! ঈদের দিন আমি পার্জাবি-পাজামা পরিনি, নামাজও না। খাবার সময় হ'লে আমাকে খেতে ডাকে, বাড়িতে কোনো নতুন অতিথি এলে যেমন গুটিয়ে থাকে, তেমনি সবার সাথে ব'সে খাই। দুপুরের পর থেকেই বাড়িতে আত্মীয়-স্বজন আসতে শুরু করে, তাদের সঙ্গে আমি কথা বলি কিন্তু ইতিমধ্যে তারা আমার নাস্তিকতা সম্পর্কে জ্ঞাত হওয়ায় তাদের কথায়- আচরণে আগের আন্তরিকতার ঘাটতি লক্ষ্য করি, আবার এমনও হতে পারে বাসার পরিস্থিতি পূর্বক আল্লাহ'র পথে ফেরার পরামর্শ দিতে ভুল করে নি। আমার মনে হয়েছিল আমি যেন ২০২ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।