Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ঢাকা শহরের এক স'মিলে, কাঠ চেড়াইয়ের মতো ভীষণ শ্রমসাধ্য কাজে । রাস্তা দিয়ে কতো মানুষ আসতো-যেতো, কিন্তু তাদের দিকে তাকানোর ফুসরত তার কোথায়! খেয়াঘাটের মতো না সে তাদের কথা শুনতে পেতো, না পারতো বলতে । ভেতরটা ছটফটিয়ে মরতো । সন্ধ্যার দিকে কখনো-সখনো সময় পেলেই সে শাহ আলির মাজারে যেতো, মাজারে বসে বসে মানুষ দেখতো, আগ বাড়িয়ে কথা বলতো তাদের সঙ্গে, মনে পড়তো লালনের মাজারের কথা, এ মাজার লালনের মাজারের মতো তার প্রাণের ক্ষুধা মিটাতে না পারলেও এসে ব'সে থাকতো মানুষের সঙ্গ পাবার লোভে; আবার সময় পেলেই চ'লে যেতো তুরাগের দিকে, তুরাগকে দেখে গড়াইয়ের কথা মনে পড়ে জল আসতো চোখে । শিলাভাবী বিয়ের আগে বেড়িবাধ থেকে লেগুনায় উঠে স'মিলের সামনে নেমে গার্মেন্টসে কাজ করতে যেতো । হঠাৎ বাবা মারা যাবার পর তাকে গার্মেন্টস এ কাজ নিতে হয়েছিল। শিলাভাবীকে রোজ দেখতে দেখতেই ভাল লেগে যায় আফজাল ভাইয়ের; প্রথমে প্রস্তাব, তারপর প্রত্যাখান এবং শেষ পর্যন্ত প্রণয়; চিরায়ত পন্থাতেই তাদের পরিণয়। বিয়ের কিছুদিন পর থেকেই আফজাল ভাই স'মিলের কাজ ছেড়ে নৌকা চালানো শুরু করে, তখন নৌকা চালিয়ে ভাল রোজগার হতো তার । আর প্রথম সন্তান পেটে আসার পর শিলাভাবীও গার্মেন্টস এর চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে নিজে দর্জির কাজ করতে শুরু করে। এখন দু'জন থেকে চারজন হয়েছে, সংসারের খরচ বেড়েছে; সংসারে বিলাসিতা না থাক, সুখের অভাব নেই । আফজাল ভাইয়ের সকল উদাসীনতা-উন্নাসিকতা শিলাভাবী ভালবেসে মেনে নিয়েছে! শুধু কি মেনে নিয়েছে? সে নিজেও ডুবেছে তার ভাবসলিলে! আফজাল ভাইকে ফোন দিই, 'আফজাল ভাই কোথায় তুমি? 'ভাইডি, তুমি আসে পড়িছঃ' হ্যা।' “এইতো আমি একনই বাইর হচ্ছি। ঘুম থেকে উঠতি দেরি ক'রে ফেলিছি। এট্টা ভাল খবর আছে। “কী খবর । “বসো, আসে বলতিছি।' ঠিক আছে আসো ।' কী ভাল খবর দেবে আফজাল ভাই? আমি মানুষ-প্রকৃতি আর তুরাগের বুকে ভেসে চলা কার্গো লঞ্চ- নৌকা দেখতে দেখতে তার এবং ভাল খবরের অপেক্ষায় থাকি। ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।