Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আড্ডা দিই, নাস্তা করি, আবার আড্ডা দিই; তারপর বাসায় ফিরি। আর এখন কেবল আমার সঙ্গেই নয়; শাশৃতীদি, পরাগদা এবং আবিরের সঙ্গেও আফজাল ভাইয়ের বন্ধত্পূর্ণ তৈরি সম্পর্ক গ'ড়ে উঠেছে। বেড়িবাধের ওপাশে আফজাল ভাইয়ের বাড়িতে আমি তিনবার গিয়েছি; প্রথমবার একা, শ্বশুরবাড়ি হলেও ওটাই এখন তার নিজের বাড়ি; দুই কাঠা জমির ওপর ইটের গথুনি দেওয়া টিনের দুটো ঘর, আরেকটা ছাপড়া; মাঝখানে এক চিলতে উঠোন । আফজাল ভাইয়ের শ্বশুর নেই, শাশুড়ি আছেন, তাদের সাথেই থাকেন। শ্বশুরের দুই মেয়ে; একজন তার স্ত্রী, আরেকজন বরের সাথে থাকে শনির আখড়ায়; মাসে এক-দুবার আসে বেড়াতে । ছেলে স্কুল থেকে ফিরে বারান্দায় দাঁড়িয়ে প্যান্ট খুলছিল, পাশেই ছিল সবে হাটতে এবং আধো আধো কথা বলতে শেখা ছোট ছেলে, সে বড় ভাইকে ন্যাংটা দেখে দু-পা এগিয়ে টপ ক'রে টাকি মাছ ধরার মতো বড় ভাইয়ের শিশ্ন ধ'রে সকলের দৃষ্টি আকর্ষন করতে বলে, বিয়ের আগে আফজাল ভাই ছিল কুষ্টিয়ায় তার নিজের বাড়িতে, সেখানেও সে নৌকা চালাতো গড়াই নদীতে । আয়-রোজগার মন্দ হতো না। তখন থেকেই তার যাতায়াত লালনের আখড়ায়, নানান জায়গা থেকে আগত বাউল-ফকিরদের সঙ্গে তখন থেকেই তার সখ্যতা গড়ে ওঠে। প্রায়ই তার রাত ভোর হতো আখড়ায়, সন্ধের আগে ঘাটে নৌকা বেঁধে ওখানেই ঘুমে এলিয়ে পড়তো । সকালে দু-হাতে রক্তচক্ষু ডলতে ডলতে ফিরতো ঘাটে । আফজাল ভাইয়ের ভাষায়, “সে কী সুখের দিন ছিল ভাইডি, তা তুমারে ব'লে বুজাতি পারবো না! আফজাল ভাইয়ের এই সুখে ছেদ পড়ে তখন, যখন গড়াই নদীতে বিজ হয়। ব্রিজ হওয়ার পর খেয়া নৌকার প্রয়োজন ফুরিয়ে যায় আর বেকার আফজাল ভাইয়ের প্রয়োজন হয় অন্য কোনো কাজ জুটিয়ে দুটো খেয়ে-প'রে বেঁচে থাকার। এলাকার পরিচিত একজন আফজাল ভাইকে ঢাকায় এনে ঢুকিয়ে দেয় মিরপুরের মাজার রোডের একটা স'মিলে কাঠ চেড়াইয়ের কাজে। খোলা হাওয়া গায়ে মেখে গড়াই নদীতে স্বাধীনভাবে নৌকা চালানো আফজাল ভাই হঠাৎ যেন বদ্ধ কুগুরিতে ঢুকে পড়ে ! খেয়াঘাটে রোজ কতো মানুষ দেখতে পেতো সে, কতো মানুষের সাথে পরিচয় হতো, বৈঠা বাইতে বাইতে সে মানুষের কথায় কান পাততো, বিচিত্র মাধ্যমে, প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতায় ভরপুর হতো তার জীবন! সেই মানুষ এসে পড়ে ২০০ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।