“ছোডবউ তো এট্র আগে আইয়া তোমাগো লগে হাত লাগাইতে পারে, হ্যায় কি সৌদি বাদশার বিবি নি! “আমরাই পারবো আম্মা, আপনি বসেন ।' “তোমরা পারবা তা তো জানি, কিন্তু হেতে আইয়া এট্রু হাত লাগাইলে তার হাত ক্ষয় অইবো নি!” একটু বিরতি দিয়ে দাদি আবার বলেন, 'অয় কী রোজা রাখবো? অয়, মানে আমি । কিছুক্ষণ নীরবতা, শুধু টেবিল আর প্রেটের ঠোকাঠুকির শব্দ । দাদি আবার না। 'প্যাটে পোলা এন্টা ধরছো, শুষ্টির মুহে চুলকালি মাখতে, দাদা-পরদাদারে দোজখে টানতে এমন এন্রা পোলাই যথেষ্ট ! মা নিরুত্তর। এই শুরু হলো গঞ্জনা, সারাবছরই কমবেশি বাবা-মাকে এসব শুনতে হয় বাড়ির মানুষ কিংবা আত্রীয়স্বজনদের কাছে; কিন্তু রোজার মাসে তা বহুগুণ বেড়ে যায়। সদর দরজা খোলাই ছিল; ফুফু, ফুফা আর ফুফাতো বোন এসে পড়েছে; চাচা-চাচী আর চাচাতো বোনও হয়তো এখনই এসে পড়বে । আমি উঠে গিয়ে আমার ঘরের দরজাটা বন্ধ ক'রে আবার শুয়ে পড়ি, এই ভোরবেলায় আমি আমার বাবা-মাকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলতে চাই না। কেননা চাচা যদি আমাকে নিয়ে কোনো কথা বলে তা আমার সহ্য হবে না। আমি প্রতিবাদ করবো, আর চাচাও তার জায়গায় অনড় থাকবে এবং পরিস্থিতি আমার বাবা-মায়ের জন্য মোটেও সুখকর হবে না। চাচার কণ্ঠস্বর শুনতে পাই । পরপর চেয়ার এবং মেঝের সংঘর্ষের শব্দ হয়। আমি নিশ্চিত কয়েক জোড়া বিরক্তিমাখা চোখের দৃষ্টি এখন আমার ঘরের দরজার ওপর ঘুরছে। চাচা, চাটী কিংবা ফুফু আমার সম্পর্কে খোচা মেরে কিছু হয়তো বলতে পারে । ওদের বলায় আমার কিছু যায়-আসে না, কিন্তু আমার খারাপ লাগে বাবা-মায়ের জন্য । ওদের প্রতিটি কথা নিশ্চয় তীরের মতো বিদ্ধ করে বাবা-মায়ের বুক। আমি চাই না ওদের কোনো কথা এখন আমার কানে আসুক, তাই মোবাইলে ওস্তাদ রশিদ খানের রাগ বাগেনত্রী চালিয়ে কানে ইয়ারফোন লাগাই। রশিদ খানের কণ্ঠ ছাপিয়ে কানে আসে মাইকের আপডেট- “সেহেরির আর মাত্র সেহেরি খেয়ে নিন। সেহেরির আর মাত্র ত্রিশ মিনিট বাকি আছে, সেহেরির আর মাত্র ত্রিশ মিনিট বাকি আছে, আপনারা উঠুন, সেহেরি খেয়ে নিন। সত্যিই বাবার জন্য এখন আমার খুব খারাপ লাগছে, আমার হাতের ভেতর বাবার ২০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।