Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

লালসালুতে মুড়াইয়ে যত্র ক'রে রাকে দিলাম ঘরে । মাঝে-মইদ্যে পাতা উল্টায়ে-পাল্টায়ে পড়তাম । ভাইডি বললি বিশ্বেস করবেন না, একদিন রান্তিরি কিছু আয়াত পড়ার পর আমার কান দিয়ে য্যান ধুমো বাইর হতি লাগলো! নিজেরে বিশ্বাস করাতিই আমার কষ্ট হতিছিল যে এসব কতা কি কুরানে লেকা! কোনো ধর্মগ্রন্থ কি এসব কতা লেকা থাকতি পারে! সেই রাত্তিরি আমি ঘুমালাম না, খালি পড়তিই লাগলাম আর পড়তিই লাগলাম । হাদিসের কিছু পাতাও প'ড়ে দ্যাকলাম। কি সব ভয়ংকর কতা; আল্লাহ্‌ ইসলামে অবিশ্বাসীগেরে ঘাড়ের ওপর কোপ মারতি বলছে, অবিশ্বাসীগের ধনসম্পদ আর নারী লুঠ করতি বলছে! এমন ধারার আরো কতো কতা লেকা! অস্বীকের করবো না যে কিছু ভাল কতাও লেকা নাই না, কিন্তুকি করবো আমি অমন ভাল কতা দিয়ে যদি আপনি মানুষ হয়ে নির্দোষী মানুষরে মারতি কন, ধন-সম্পদ-নারী লুঠ করতি কন! রাত অর্ধেকের বেশি পার হলি এট্রুখানি চোখ বুজলাম, তারপর ভোরবেলায় উঠে কাউরে কিছু না ব'লে লালসালু মুড়ানো কুরান আর হাদিসখান নিয়ে ঘরের থেকে বাইর হলাম । ঘাটে আসে নৌকা খুলে মাঝনদীতে আসলাম, তারপর কুরান-হাদিস ছুড়ে দিলাম নদীর পানিতে । য্যান বুক থেকে একটা পাথর নামায়ে হাফ ছাড়ে বাচলাম, দরকার নাই আমার অমন ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থ মানুষ খুন করতি বলে! ঘরে কুরান-হাদিস রাখে আমি তো মরেও শান্তি পাতাম না, ছাওয়ালদুডো যদি ওই কুরান- হাদিস প'ড়ে খুনোখুনি শেখে! গান-বাজনা আর আধ্যাত্মিক সাধনা নিয়ে আছি বাইডি, তাই নিয়েই থাকতি চাই । উপরওয়ালা থাকলি আছে, না থাকলি নাই। কারো দুই পয়সা মারে খাই নাই, চুরি-চামারি করি নাই, কারো গলায় ছুরিও ধরি নাই; মরার পর যা হয় হবি, আমার মরণ ব'লে কোনো ভয়-ডরও নাই ।' আধ্যত্মিক চিন্তা-ভাবনার মানুষ; কিন্তু কোরান-হাদিসের সহজ কথাটা সে সহজভাবেই বুঝেছে যা আমাদের তথাকথিত দেশ-বিদেশের ডিগ্রিধারী শিক্ষিতরাও বুঝতে পারে না কিংবা বুঝেও বুঝতে চায় না! শ্রাবণের আকাশভরা মেঘ, জলের বুকে মেঘের চঞ্চল প্রতিবিম্ব; নৌকায় বসা আমরা স্রোতের বাইরের দুটি মানুষ, ভেসে চলেছি ভাটির দিকে । আধ্যাত্মিকতা আমার পথ নয়, আবার নাস্তিকতার পথও আফজাল ভাইয়ের নয়; তবু আমার মনে হয় যে আমরা কেউ কাউকে শারীরিক এবং মানসিক পীড়ন না ক'রে একই নৌকায় এভাবে পাড়ি দিতে পারবো মহাকালের অনন্ত পথ, চলতে চলতে জলের বুকে একটা ঢ্যাপ পেলেও দু'জনে ভাগ ক'রে খেতে পারবো । শ্রাবণের সেই মেঘলা দিনটি থেকেই আফজাল ভাইয়ের সঙ্গে আমার সখ্যতার শুরু, এরপর বন্ধুত্ব আরো প্রগাঢ় হয়েছে, হয়েছে গভীর নৈকট্য । আপনির ব্যবধান ঘুচিয়ে আমরা একে অপরকে তুমি সম্বোধন করি। প্রায় প্রতি শুক্রবারেই আফজাল ভাইয়ের সঙ্গে এখানে কিছুক্ষণ ১৯৯ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।