Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

করে, তাদের হাত থেকে রেহাই পায় না ডিভাইডারের গাছ এবং ল্যাম্পপোস্টও। যেন ইসলাম রক্ষার এক মহাযুদ্ধ! ভীত মানুষ ঘরে অবরুদ্ধ, জনজীবন বিপর্যস্ত আমরা তো নয়ই, আমাদের আগের প্রজন্মও বোধ হয় ১৯৭১ ব্যতিত ঢাকায় এমন তাণ্ডব কখনো দ্যাখে নি। হায়েনাগুলোরে শাপলা চত্বর থেকে তাড়ায়ে দিলো । তারপর বেলা নয়টার দিক আমি ভায়রার বাসার থেকে রওনা দিলাম। মতিঝিল দিয়ে বাস তখনও ঢুকতি পারতিছে না। আমি রাজধানী সুপার মার্কেটের কাছে নেমে হাঁটা শুরু করলাম । মনে হলো রাস্তা তো না যেন যুদ্ধ দুকানপাট; পুড়া কাপড়-চোপড়, বইপুস্তক, পুড়া বাশ-কাঠ, পুড়া মোটর সাইকেল, বিল্ডিং আর গাড়ির ভাঙা কীচ, ভূর ভুরি ছাই, কী নেই সেকানে! অবলা গাছও ওগের হাত থকে রেহাই পায় নি, কিছু গাছ কাটেছে আর কিছু উপড়ায়ে ফ্যালেছে।' আফজাল ভাইয়ের এই কথায় আমার মনে পড়ে মুহাম্মদ এবং তার শিষ্যদের দ্বারা মদিনার ইহুদি বানু নাদির গোত্রকে অবরোধের কথা । মুহাম্মদ এবং তার জিহাদী বাহিনী বানু নাদির গোত্রের বসতি চারপাশ থেকে ঘিরে ফেলে, এরপর তারা পামগাছ কেটে আগুন জ্বালিয়ে ধ্বংসযজ্ঞ চালায় । অন্য কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত বানু নাদির গোত্র নির্বাসনে যাবার শর্তে মুহাম্মদের কাছে আত্মসমর্পন করে এবং নির্বাসনে চ'লে যায়। মুহাম্মদ তাদের ফেলে যাওয়া ধনসম্পদ নিজে এবং জিহাদীদের মধ্যে ভাগ ক'রে নেন। আফজাল ভাই বলতেই থাকে, “বাইতুল মোকাররম মসজিদের কাছে এসে সর্বস্ব হারানো ফুটপাতের দুকাদারগের বুক চাপড়ায়ে কান্দা দেকে চোখ ফাটে পানি চ'লে আসলো আমার । দুকান অমনে পুড়াতি পারে! আমি দেকি আর তাজ্জব ব'নে যাই; দুকানদাররা পুড়া-আধপুড়া কাপড়-চোপড়, বই-পুস্তক, নানারকম জিনিসপত্তর দুই হাতে তুলে মানষিরে দেকাতিছে আর হাউমাউ ক'রে কীনতিছে। ভাইডি, আর এরপর যা দ্যাকলাম তা আমি স্বপ্নেও কোনোদিন ভাবি নাই! দেকি কি পুড়া-আধপুড়া কুরান-হাদিসসহ নানান রকম ধর্মীয় বইপুভ্তক! বুকের মইদ্যে য্যান ঘা লাগলো! এক দুকানদার আগুনে পুড়া কুরান-হাদিসের পাতা নিয়ে আহাজারি এরা কেমন মোছলমান যে নিজেগের ধর্মগ্রন্থও আগ্তনে পুড়ায়ে ছাই ক'রে দেয়! আমি কয়ডা পুড়া পাতা উল্টায়ে-পাল্টায়ে দেকি, তারপর ছাইয়ের গাদার মইদ্যে একখান কুরান পালাম, ওপরের মলাট আর দুই-তিন পাতা মাত্র পুড়িছে। ছাই-টাই ঝাড়ে-ঝুড়ে কুরানখান আর অর্ধেক পুড়া একখান সহি বোখারী শরীফ নিয়ে আসলাম । ভাবলাম, জীবনে তো টাকা দিয়ে কিনে কুরান-হাদিস পড়ি নাই, ফাউ পায়ে এট্রু পণ্ড়ে দেকি। কুরান-হাদিস দুইখান ১৯৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।