Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

“আমরা তো শরিয়তী জীবন-যাপন করিনে, মওলানাগের মতো দ্যাকনদারি ধর্মকর্মেও আমাগের আস্থা নাই । নামাজ বলেন আর রোজা, গানই আমাগের সব । তয় ছোটবেলার তে কোরান-হাদিসের প্রতি সব মুসলমান সন্তানের যেমন ভক্তিছোদ্ধা থাকে, আমারও তেমন ছিল। আপনারে খুলেই কই ঘটনাডা । বছর দুই আগে, ওই যেদিন মতিঝিল শাপলা চত্বরের আটকা পড়ে গেলাম । মতিঝিল-পল্টন এলাকা তকন রণক্ষেত্তর । তার ভিতরে শালী আমারে কোনোভাবহে ছাড়লো না, বউও ফোন ক'রে আসতি নিষেধ করলো, তো থাকলাম আর টিভিতি দ্যাকলাম ওগের তাগুব; আট থেইকে আশি, সব বয়সের মুছন্লিরা ভাঙচুর করতিছে, আগুন দেচ্ছে, কী না করতিছে; কী যে ধ্বংসযজ্ঞ চালায়ছে তা নিশ্চয় আপনি দেকিছেন, নতুন ক'রে আর কী কব! আমি আফজাল ভাইয়ের চোখের ভেতর দেখতে পাই মতিঝিল, পল্টন, বিজয়নগর, শান্তিনগর, বংশাল, গুলিস্থান, ফুলবাড়িয়াসহ আরো কিছু এলাকায় হেফাজতে ইসলামের উন্ান্ত হাজার হাজার কর্মী-সমর্থকদের দুপুর থেকে গভীর রাত পর্যন্ত আট-দশ ঘণ্টাব্যাপী সেই তাণ্ডব; যা ঘটানো হয় নাস্তিক ব্লগারদের শান্তি এবং ধর্ম অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাসসহ ১৩ দফা দাবিতে আল্লামা শফির ডাকে “ঢাকা অবরোধ' কর্মসূচী পালনের নামে । সারা দেশের কওমি মাদ্রাসা থেকে তাদেরকে একত্রিত করা হয়। “আল্লাহু আকবর' স্লোগানে মুখরিত ক'রে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোয় মতিঝিলের দিকে, মুহাম্মদের দীক্ষায় দীক্ষিত আল্লাহ'র জিহাদীরা পুলিশের জলকামান, টিয়ার গ্যাসের শেল কিংবা রাবার বুলেটকেও পরোয়া করে না; তারা তো জীবন দিতেও প্রস্তুত; তারা জেনেছে মরলে শহীদ, নিশ্চিত বেহেশত; আর বেহেশত মানেই তো বাহাত্তর হুরি, বালক গেলমান, মদের নহর, চাওয়ামাত্র ফলফলাদি আরো কতো কী! ইসলামের জন্য জিহাদ করতে করতে জীবন দেওয়ার চেয়ে পবিত্র কাজ একজন মুসলমানের জন্য আর কী হতে পারে! জিহাদে মৃত্যু মানেই বেহেশত, এমন সুযোগও তো আর সচরাচর মেলে না। বেহেশতের নেশা তাদের রক্তের মধ্যে চলকে ওঠে, মরণের নেশা তাদের মগজের মধ্যে বিদ্যুতের মতো ঝলকায়, ধ্বংসের নেশায় তারা হিংআ-উন্যত্ত হয়ে ওঠে । হাতের লাঠি এবং বাশ দিয়ে তারা শতশত যানবাহন ভাঙচুর করে, বায়তুল মোকাররম মার্কেটসহ বিভিন্ন মার্কেটে হামলা চালিয়ে দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে; বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অফিস মুক্তিভবন, ট্রাফিক পুলিশের কার্ধালয়সহ আরো অনেক প্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে; গাড়ি-মোটর সাইকেল পোড়ায়, ফুটপাতের রেলিং-ডিভাইডার ভাঙে, টিল ছুড়ে বিভিন্ন ভবনের গ্লাস ভাঙে, ফুটপাতের হকারদের শত শত দোকানের মালামাল আর তাদের বেঞ্- টুল-টেবিল-চৌকি রাস্তায় এনে তাতে আগুন ধরিয়ে দেয়; সমগ্র এলাকার বিভিন্ন রাস্তা থেকে কুগুলী পাকিয়ে কালো ধোয়া উঠতে থাকে, রাতের অন্ধকার পালিয়ে যায় আগুনের লেলিহান শিখায় । নারী সাংবাদিকসহ অনেক সাংবাদিককে বেধরক পিটিয়ে তাদের ক্যামেরা ভাঙচুর ১৯৭ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।