Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

শিক্ষার অভাবে হোক বা তার অসচেতনতার কারণেই হোক সমাজের কিছু গৌড়ামি এবং সংক্ষার থেকে তিনি মুক্ত হতে পারেন নি, বরং তা তিনি লালন করেছেন। ফলে একজন প্রতিবাদী-মানবতাবাদী লোককবি হয়েও সমাজের আর পাচজন আটপৌরে সংকীর্ণমনা মানুষের মতোই চগ্ডাল এবং দেহোপজীবিনীদেরকে খারাপ ভাবতে এবং তাদেরকে ঘৃণা করতে শিখেছেন। আবার “কোরান পড়ে চণ্ডালে' এই বাক্যটির মাধ্যমে এটাও স্পষ্ট বোঝা যায় যে আর পাঁচজন ধার্মিক মুসলমানের মতো তিনিও কোরানকে উচ্চমার্গের ধর্মগ্রন্থই মনে করেন, ফলে বাক্যটির মধ্যে তার আক্ষেপও ধরা পড়ে । আমার ধারণা তিনি কখনোই কোরান পড়েন নি অথবা পড়লেও ভাসা ভাসা, কোরান সম্বন্ধে গভীর উপলব্ধি তার ছিল না। তিনি যদি গভীরভাবে কোরান পড়তেন তাহলে হয় তিনি ধার্মিক হয়ে যেতেন এবং ওই গানটি তো বটেই ইসলামী গান ব্যতিত অন্য কোনো গানই লিখতেন না, আর না হয় তিনি কোরানকে ঘৃণা করতেন। কেবল তিনি নন, অনেক লোককবি, বাউল-ফকিরদের মধ্যেই এই ধরনের বিভ্রান্তি আছে। নৌকা ম্লোতের টানে একাই ভেসে যায়, জমে ওঠে আমাদের আডডাও। আফজাল ভাইকে আপনার কাছে মুখ্য; তবু আপনার ব্যক্তিগত কিছু বিষয়ে জানতে চাই যদি কিছু মনে না করেন। না না, কি মনে করবো? আপনি বলেন কী জানতি চান ।' “আপনি কী নামাজ পড়েন? না। “ঈদের নামাজও না? না। বাড়িতে ঈদ পালন করেন না? “আগে করতাম, একন আর করি না।” ভাবী? “সেও তো আমারই মতো । আমরা হলাম গিরিহী বাউল । লতা দুডোর জন্যেই একজাগা পড়ে থাহে সংসার করতিছি।” “লতা মানে? “ও, আপনি তো আবার এসব কতা বোজবেন না, বাউল-ফকিরি ভাষায় লতা মানে সন্তান। লতা দুডে বড় হলি ওগের বিয়ে দিয়ে সংসারের ভার ওগের হাতে বুজায়ে দিয়ে আমরা বুড়ো-বুড়ি গুরুর আখড়ায় চ'লে যাব, ভজন-সাধনে মন দেব ।' “মেহেরপুর |” “আচ্ছা, আপনি কি কোরান-হাদিস এগুলো বিশ্বাস করেন? ১৯৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।