Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

দুটো লাইনও তেমনি পুরো গানটিকে নষ্ট করেছে, জোরালো ও সত্যনিষ্ঠ বক্তব্যকে খাটো করেছে। গানটি মানবতাকে জয় করতে পারে নি, মানবতার কথা বলতে গিয়েও পুরনো চিন্তার বাকেই মুখ থুবড়ে পড়েছে। “মানুষ চিনতে করিস ভুল তবে হারাবি দুই কুল” এই লাইনটি দ্বারা লোককবি মাতাল রাজ্জাক দেওয়ান যা বোঝাতে চেয়েছেন ব্যক্তিগতভাবে আমি তার সাথেও একমত নই । কিন্তু এই লাইনটা গানটিকে কলঙ্কিত করে নি, যেটা করেছে প্রথম দুই লাইন। তবে আফজাল ভাই গানটি গেয়েছে ভাল । তার গায়কীর প্রশংসা ক'রে বলি, “আপনি দারুণ গেয়েছেন আফজাল ভাই। কিন্তু গানটির দুটো লাইন আমাকে খুব আশাহত করেছে। প্রথম বাক্য শোনার পর তার মুখে যে রোদের আবির্ভাব হয়, দ্বিতীয় বাক্য শোনার পর তা ছায়াময় হয়ে যায়, ক্যান? গানে তো সত্য কতাই বলেছে ।' হ্যা মসজিদ, মক্কা, হজ, খোদা এসব নিয়ে যা বলেছে; তা সত্য । কিন্তু প্রথম লাইনে বলেছে, “আলেম গেছে জালেম হইয়া, কোরান পড়ে চণ্ডালে”। এখানে চগ্ডাল শব্দটা ব্যবহার করা হয়েছে খারাপ অর্থে । তাতে চগ্ডালদেরকে হেয় করা হয়েছে, জাত্যাভিমান ফুটে উঠেছে। যতো মূল্যবান বা যে গ্রন্থই হোক তা পড়ার অধিকার পৃথিবীর সকল মানুষেরই আছে; হোক সে চণগ্ডাল, মুচি, মেথর। আবার দ্বিতীয় লাইনে বলেছে, “সতী-সাধুর ভাত জোটে না, সোনার হার বেশ্যার গলে ।” এখানেও বেশ্যা শব্দটি খারাপ বা মন্দ অর্থে ব্যবহার করা হয়েছে। ছোট করা হয়েছে দেহোপজীবিনীদেরকে । আমাদের সমাজের অধিকাংশ দেহোপজীবিনী পরিস্থিতিরি চাপে পণ্ড়ে দুটো খেয়ে-প'রে বেঁচে থাকার জন্য অথবা পুরুষের প্রতারণার শিকার হয়ে দেহ বিক্রি করতে বাধ্য হয়; তার দেহ বিক্রি করার জন্য দায়ী আমাদের এই সমাজ-রাষ্ট্র-মানুষ । আর দেহ বিক্রি করে বলেই যে সে মানুষ হিসেবে খারাপ তা নাও হতে পারে । সমাজের অন্যান্য পেশার মানুষের মধ্যেও যেমনি ভাল-মন্দ আছে, তেমনি এদের মধ্যেও তাই । তাই সমাজের আর পাঁচটা পেশার নারীদের মতোই সমাজ এবং রাষ্ট্রের সব কিছুতে এদেরও সামান অধিকার আছে। কিন্তু মাতাল রাজ্জাক দেহোপজীবিনীদের অধিকাররের প্রতি কটাক্ষ করেছেন, অসম্মান করেছেন তাদেরকে । চণ্তাল এবং দেহোপজীবিনীদেরকে তিনি নিচু স্তরের খারাপ হিসেবে চিহ্নিত করেছেন। আমি কী ভুল বললাম আফজাল ভাই? আফজাল ভাই কয়েক মুহূর্ত দম ধ'রে থেকে বলে, কতা সত্যি, আপনি ঠিকই বলিছেন। এমন ক'রে তো ভাবি নাই।' মাতাল রাজ্জাক দেওয়ান একজন স্বশিক্ষিত লোক কবি-শিল্পী। অনেক গান তিনি রচনা করেছেন। একাত্তরে দেশপ্রেমের গান লিখেছেন, বেহালা বাজিয়ে গ্রামে ঘুরে ঘুরে গান গেয়ে মানুষকে উজ্জীবিত করেছেন। তিনি লেখাপড়া বেশি না জানলেনও গভীর নিমগ্নতায় পড়েছেন সমাজ, সমাজের বিশালতা-ক্ষুদ্রতা; সমাজের মানুষের উদারতা, ভগ্তামী, বৈষম্য, কপট ধর্মপরায়ণতা ইত্যাদি। তার লেখায় এসব বাস্তবচিত্র উঠে এসেছে। কিন্তু সচেতন ১৯৫ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।