আফজাল ভাইয়ের কিছু বাক্য এরই মধ্যে আমার ভেতরে নাড়া দিয়েছে-ভাবের ঘাটের মাঝি”, “জীবনের সবচেয়ে বড় খ্যাপই তো মানুষসঙ্গ', “দুনিয়াডাই তো এট্টা অসুবিধার জায়গা” । বাক্যগুলোর মধ্যে একটা বৃহত্তর ব্যাপার আছে। আমরা তুরাগ পেরিয়ে জলে ভাসা মাঠটাতে পৌঁছে যাই । মাঠে অথৈ জল । শুকনো মৌসুমে জল নেমে গেলে এখানে ধান চাষ করা হয়। আরো কিছুদূর যাবার পর আফজাল ভাই বৈঠা রেখে নৌকার জল সেচার জন্য রাখা গামলাটা হাতে নিয়ে পাটাতনে এসে বসে। তারপর গামলায় আঙুল ঠুকে গাইতে শুরু করে- আলেম গেছে জালেম হইয়া, কোরান পড়ে চণ্ডালে, সতী-সাধুর ভাত জোটে না, সোনার হার বেশ্যার গলে। মুখে মুখে সব মোসলমান কাজের বেলায় ঠনঠনা শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ্ থাকে না। যদি মক্কায় গেলে খোদা মিলতো নবী মিলতো মদিনায়, দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায়। কেউ যায় টাকা গরমেনে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে আনিতে সোনাদানা ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ্ থাকে না। হজ করিতে মক্কায় গিয়া খরচ করলি যে টাকা বলি, এই টাকা গরীবরে দিলে গরীব আর থাকে কেঠা? সত্য কথা বললে পরে দেশে থাকতে পারি না। ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ্ থাকে না। বলি, এই মানুষকে ভালোবাসো বেঁচে আছো যতোক্ষণ । মানুষ চিনতে করিস ভুল তবে হারাবি দুই কুল ওরে মূল কাটিয়া জল ঢালিলে এ গাছে ফুল ফোটে না শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ্ থাকে না। আফজাল ভাইয়ের মুখে গানটির মাঝখানের দুটো লাইন শুনে আমার ভেতরে যে আশার ফুল ফুটেছিল, গানটির প্রথম দুই লাইন শোনার পরই আশার সে ফুলটি মলিন হয়ে যায়! এক কলসি দুধের মধ্যে দুই ফোটা চনা পড়লে পুরো কলসির দুধ যেমনি নষ্ট হয়ে যায়, প্রথম ১৯৪ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।