কুষ্টিয়া । “আপনি তো লালনের পড়শি!” খুশির রোদ ঝিলিক দিয়ে উঠে তার চোখে-মুখে, “আমার পরম সৌভাগ্য যে সাইজির পৃণ্যভূমিতে জন্ম নিতি পারিছি।” বলেই দু-হাত এক ক'রে বুঝিবা লালনের উদ্দেশে প্রণাম করে, “সব সাইয়ের কৃপা, জয়গুরু “আপনি লালন ফকিরের আখড়ায় গেছেন? কতো! দিন-রাত পণ্ড়ে থাকিছি, একনো যাই মাঝে মাঝে “শোনান দেখি গানটা ।? আফজাল ভাই মসজিদ-মাদ্রাসার দিকে তাকিয়ে কি যেন ভাবে, তারপর জানতে চায়, “ভাইডির হাতে কী সময় আছে? হ্যা, অফুরন্ত। কেন? “তালি চলেন নৌকা নিয়ে দূরি যাই । আমি তো একা একা গুনগুন ক'রে গাচ্ছিলাম, গলা খুলে গান না গালি না গায়ে জুত পাওয়া যায়, না শুনে মর্ম বুজা যায়! কিন্তু গলা খুলে যে গাব, ওই দ্যাহেন না...শুনলি ঘাড়ের ওপর এন্রী কোপ মারবিনি, দ্যাশগায়ে যা শুরু অয়চে ! চোখের ইশারায় মসজিদ-মাদ্রাসা দেখায় সে। বলি, 'আপনার তো ক্ষতি হবে, এর মধ্যে যদি খ্যাপ মিস হয়ে যায়? বাতাসের মুখের বকফুলের শুকনো পাতার মতো সে উড়িয়ে দেয় আমার কথা, “ধুর! আফজাল ভাবের ঘাটের মাঝি ভাইডি, ওই খ্যাপখুপ নিয়ে ভাবিত নয়। জীবনের সবচেয়ে বড় খ্যাপই তো মানুষসঙ্গ; কিন্তু জানেন ভাইডি, আমরা নিত্যদিন লোভ-লালসার এতো ক্ষ্যাপ মারি যে জীবনের আসল খ্যাপ মারতি-ই ভুলে যাই! সাইজি বলেছেন-মানুষ ছেড়ে খ্যাপা রে তুই মূল হারবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি।' মানুষসঙ্গ, মন্দ বলে নি তো! আমাদের নাগরিক জীবনে মানুষসঙ্গের বিলুপ্তি ঘটতে চলেছে, নাগরিক জীবনে এখন রমরমা চলছে অঙ্গসঙ্গ আর মেকি সৌজন্য! বুঝি যে আফজাল ভাই আবেগ-ভাবাবেগে ভরপুর অন্য এক মানুষ । বকফুল গাছের শিকড় থেকে নৌকার শিকল খুলে সে বৈঠা চালায় জলের বুকে। একটা খালি কার্গো লঞ্চ পেট ভরার উদ্দেশে আমাদের সামনে দিয়ে চ'লে যায় গাবতলীর দিকে । আমি দৃষ্টি ফিরিয়ে আনি আফজাল ভাইয়ের মুখে, “এখন তো এদিকটায় মানুষ আসা কমে গেছে, আয়-রোজগারও নিশ্চয় কমে গেছে, অসুবিধা হয় না? 'দুনিয়াডাই তো এন্রা অসুবিধার জায়গা! তয় যার চালানোর সেই-ই চালায় ।” আমি মনে মনে ভাবি উপরওয়ালার কথা বলছে, বেশিরভাগ মানুষই যেমন বলে । পরমুহূর্তেই খোলাসা হয় তার কথায়, “বউ-ই সংসার চালায়, বাড়িতে দর্জির কাজ করে সে। আমার আয়ে সংসারের কিছুই অয় না।” ১৯৩ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।