Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

মাতাল রাজ্জাক দেওয়ানের গান আমি শুনেছি । বাংলাদেশে খুব কম মানুষই আছে যারা তার লেখা গান শোনে নি! রেডিও, টেলিভিশনে, মাইকে, হাট-বাজারের দোকানে, বিভিন্ন অনুষ্ঠানে; ঢাকা শহর থেকে শুরু ক'রে অজো পাড়াগীয়েও শুনতে পাওয়া যায় তার লেখা “আমার ঘুম ভাঙাইয়া দিলো গো মরার কোকিলে' গানটি ৷ অধিকাংশ মানুষই হয়তো জানে না এই গানের গীতিকার কে, মাতাল রাজ্জাক দেওয়ান নামটি মানুষের কাছে না পৌঁছালেও তার গান ঠিকই পৌঁছে গেছে। গানের এই এক দারুণ শক্তি! এ সময়ের শিল্পীরা রেডিও- টেলিভিশনে কিংবা মঞ্চে এই গানটি গাইতে গাইতে মুখে ফেনা তুলে ফেলে! কিন্তু এরা কখনোই গায় না 'শোনো মওলানা, মসজিদ ঘরে আল্লাহ্‌ থাকে না' গানটি! গাইলে শিল্পী যেমনি অসুবিধায় পড়বে, তেমনি টিকে থাকার সংকটে পড়বে ওই রেডিও বা টেলিভিশনও । ফলে রেডিও-টেলিভিশনে খপ্তিত মাতাল রাজ্জাকের চর্চা হয়, যেমন হয় খণ্ডিত নজরুল কিংবা বেগম রোকেয়ার চর্চা। ভবিষ্যতে হয়তোবা তসলিমা নাসরিনের গায়েও মুসলমান ট্যাগ লাগিয়ে তার সাহিত্যের খপ্ডাংশের চর্চা করা হবে! তথাকথিত মডারেট বাঙালী মুসলমান সমাজে ইসলামের প্রকৃত এবং নির্মম সত্যের ওপর সমকালীন সমাজ-সভ্যতায় প্রতিষ্ঠিত ন্যায় সততার একটা আবরণ দিয়ে উপস্থাপন করা হয়; একটা মিথ্যা বা ভুল ইতিহাসকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত কারার চেষ্টা, চর্চা ও প্রচার করা হয়ঃ এর অসংখ্য প্রমাণ আছে । আমার বড় আপু কমার্সের ছাত্রী ছিল। ক্লাস নাইনের 'ব্যবসায় শিক্ষা” বইয়ে টাঙ্গাইলের দানবীর রণদাপ্রসাদ সাহার সংক্ষিপ্ত জীবনী ছিল। বড়আপু যখন জোরে জোরে রণদাপ্রসাদ সাহার জীবনী পড়তো তখন আমরাও শুনতে পেতাম । আমার ছোট মনেও দারুণ প্রভাব ফেলেছিল সেই গল্প; কয়লা বিক্রি ক'রে জীবন শুরু করা ছেলেটির একদিন ধনপতি হয়ে ওঠা, তারপর সমাজসেবা করা, বিভিনন দাতব্য এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা আর একাত্তরে পাক হানাদার বাহিনীর হাতে তার করুণ মৃত্যু । রণদাপ্রসাদ নামক অদেখা মানুষটির প্রতি ভীষণ শ্রদ্ধা জন্মায় তখনই, মনে হয় বড় হয়ে যদি আমিও এমন হতে পারতাম! বড় আপুর পড়া শুনে বালকসুলভ কৌতুহল থেকেই একদিন চাচাকে রণদাপ্রসাদ সাহা সম্পর্কে এটা-ওটা প্রশ্ন করি। দু-একটা প্রশ্নের উত্তর দেবার পর চাচা বলেন, রণদাপ্রসাদ তো হিন্দু, রণদাপ্রসাদের চেয়েও বড় একজন মুসলমান দানবীর ছিলেন; তার নাম হাতেম তাই, দানবীর হাতেম তাই ।' তারপর চাচা দানবীর হাতেম তাইয়ের গল্প শোনান আমাকে, পরে বইয়ে আমিও হাতেম তাইয়ের গল্প পড়েছি। আমি আরো বেশ কয়েকজনকে গদগদ হয়ে হাতেম তাইয়ের কথা বলতে শুনেছি। হাতেম তাই আজ মুসলমানদের গর্ব, বাংলাদেশের মুসলমান আজ বুক ফুলিয়ে একজন মুসলমান হাতেম তাইয়ের গল্প বলে; কিন্তু তারা এই সত্যটা বলে না যে স্বয়ং মুহাম্মদ হাতেম তাইয়ের গোষ্ঠীর ওপর আক্রমণ ক'রে তাদের ধন-সম্পদ লুটপাট করেন আর জোরপূর্বক হাতেমের সন্তানদেরকে ধর্মান্তরিত ক'রে মুসলমান বানান । আমি আফজাল ভাইকে অনুরোধ করি, 'আপনি পুরো গানটা গেয়ে শোনাবেন? “শোনাবোনা ক্যান! আসেন, নৌকায় উঠে আসেন ।' আমি কেড্স খুলতে গেলে সে বলে, 'জুতো খুলতি হবিনানে, অমনেই আসেন ।” ১৯২ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।