Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

“আফজাল ।' এবার আমার বিস্মিত হবার পালা! মাঝারি গড়নের হালকা-পাতলা একজন মানুষ, মুখে চার- পীচদিন না কামানো খোচাখোচা দাড়ি, পরনে লুঙ্গি, গায়ে বহুবার ধোয়া সাদা-মাটা একটা চেক জামা, নৌকার ওপর চিৎ হয়ে দু-হাত মাথার নিচে দিয়ে শুয়ে গান গাইছে । দেখে মনে হয় না আযাকাডেমিক শিক্ষাও খুব বেশিদূর, তবে চোখে-মুখে বুদ্ধিদীপ্তির ছাপ আছে, আছে সারল্যও। এরকম একজন মানুষ অমুসলিম হ'লে তার মুখে শোনো মওলানা, মসজিদ ঘরে আল্লা থাকে না" গানটি বেশি মানাতো এবং স্বাভাবিক মনে হতো । কিন্ত এর নাম যে আফজাল, একে নাস্তিক ভাবা অসম্ভব, নাম শুনে সাধারণভাবে একে মুসলমান ভেবে নেওয়াই স্বাভাবিক! যেখানে এই বয়সের এবং এই শ্রেণির অনেক মুসলমানকে রোজার দিনে টুপি পরা অবস্থায় দেখতেই আমার চোখ অভ্যন্ত, সেখানে রোজার দিনে সে কিনা গাইছে ইসলাম বিরোধী গান! আফজাল সম্পর্কে দারুণ কৌতুহল জাগে আমার । তাকে আরো সহজ করতে বলি, “আফজাল ভাই আপনার কণ্ঠটা বেশ সুরেলা আর ভরাট ।' প্রশংসা শুনে তার চোখে-মুখে লাজুক ভাব পরিস্ফুট হলেও ভেতরের সন্দেহ পুরোপুরি দূর না হওয়ায় সে বলে, “আপনারে তো আগে দেকিনি? “আমি প্রত্যেক শুক্রবার সকালে গার্ডেনে হাটতে এসে এখানে বসি ।' “ও, আমি আজকাল এট্রু বেলা ক'রে আসি, তাই বোধ হয় আপনারে দেকিনি। বাগানে হাটতি আসে একানে যারা বসে তারা প্রায় সকলেই আমার চেনা ।' “আপনি কী করেন? “এই যে ভাবের ঘাটের মাঝি! নাম জিজ্ঞাসা করলে মোহাম্মদ আফজাল না ব'লে শুধু আফজাল বলে, পেশা জিজ্ঞাসা করলে জানায় ভাবের ঘাটের মাঝি! কোনোটাই সহি ইসলামী উত্তর নয়! “আপনি আমাকে দেখে ভড়কে গেলেন কেন? 'ভাবলাম গান শুনে আপনি যদি রাগ করেন । কিছু মনে না করলি এট্টা কতা জিজ্ঞেস করি? হ্যা করেন।' “আপনি হিন্দু না মোছলমান? “আমি মানুষ | এবার সে উৎফুল্প, “জয়গুরু, এতোদিনে একজন মানুষির দেকা পালাম এই ঘাটে । খালি হিন্দু-মোছনমান দেকতি দেকতি চোখ বড় কিলান্ত! আরে, এ যে অন্য মানুষ! রাস্তা-ঘাটে প্রতিনিয়ত যেসব আফজাল-তোফাজ্জল-মোফাজ্জল দেখি এতো তেমন নয়; ভিড়ের ভেতরে থাকলেও এ ভিড়ের লোকজন নয়, মানুষ । “আফজাল ভাই, আপনি যে গানটি গাইছিলেন, এটা কার লেখা? “মাতাল রাজ্জাক দেওয়ানের লেখা । ১৯১ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।