চালানো বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে নিশ্চয় তারা বিপদে পড়েছিল। তারা কে কোথায় আছে জানি না। জানি কেবল একজনের কথা, পুলিশি হয়রানির সম্ভাবনা আর অল্প রোজগার সর্তেও যে এখনো পেশা পরিবর্তন করে নি। কখনো নৌকায় শুয়ে-ব'সে, আবার কখনোবা ছাতা আর বৈঠা নৌকায় রেখে এসে বটতলার নিচের একটা বাধানো বেদিতে কিংবা এই পরিত্যক্ত দোকানের চাঙায় বসে নৌকান্রমণেচ্ছু দর্শনার্থী অথবা প্রেমিক যুগলের জন্য অপেক্ষা করে। মানুষ পেলে গল্প করে, আবার কখনো গুনগুনিয়ে গেয়ে ওঠে, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরী বাউ বাউ বাউ রে' অথবা “নড়ে নড়ে হাতের কাছে, খুঁজলে জনমভর মেলে না, কে কথা কয়রে দেখা দেয় না" । সে কিছু খুঁজে পাক বা না পাক আমি খুঁজে পেয়েছি তাকে । গেল বর্ষার আগের বর্ষায় তার সঙ্গে আমার পরিচয় এখানেই । সেদিন ছিল শ্রাবণের মেঘলা দিন। বর্ষার জল বেড়ে শক্তিসাগর পুকুরের পাড়ের কাছে এসে পড়েছিল। আমি পাড় ধ'রে এগোচ্ছিলাম বটগাছতলার উদ্দেশে, বড় বকফুল গাছটির কাছে আসতেই চোখে পড়ে গাছের শিকড়ে বাধা ঢেউয়ের দোলায় দোলায়িত নৌকায় শুয়ে মাথার নিচে দু-হাত রেখে বছর চল্িশের একজন মানুষ চোখ বুজে গাইছে- “মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা শোনো মওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।' আমি বেশ চমকে যাই! কী দুঃসাহস, সামান্য দূরত্বে মসজিদ-মাদ্রাসা, ওখানকার কেউ শুনতে পেলে একে আস্ত রাখবে! গানটি আমি আগে কখনো শুনি নি, লাইন দুটোর আগে- পরে কি আছে জানি না। কিন্তু সুরে সুরে এক সত্য এবং সাহসী উচ্চারণ শুনে আমি দীড়িয়ে যাই তার দিকে তাকিয়ে । বেশ সুরেলা গলা, নিশ্চয় গাওয়ার অভ্যাস আছে। লাইন দুটো দ্বিতীয়বার গাওয়ার সময় সে হঠাৎ চোখ খোলে আর আমার চোখে চোখ পড়তেই গান থামিয়ে ধড়মর ক'রে উঠে বসে, বুঝিবা খানিকটা ভড়কে গিয়ে কিছুটা জড়োসরো হয়েই তাকিয়ে থাকে আমার দিকে । সে যে কিছুটা ভয় পেয়েছে তা তার চোখ-মুখ দেখেই বুঝি । তাকে আশ্বস্ত করতে মৃদু হেসে বলি, 'ভাই থামলেন কেন? গাইতে থাকুন ।" তবু সে অবিশ্বাসী চোখে আমার দিকে তাকিয়ে থাকে । হয়তো সে আমাকে বিশ্বাস করতে পারে না, এটা অস্বাভাবিক কিছু নয়, কেননা মানুষ বিশ্বাসী হয়ে এসেই তো চালিয়ে দেয় অবিশ্বাসের ছুরি! আমি ধারণা করি লোকটা নিশ্চয় হিন্দু সম্প্রদায়ের, রাস্তার ওপাশের হিন্দুপল্লীতে তার বাড়ি; আমাকে মুসলমান ভেবে ভয় পাচ্ছে । তাকে অভয় দিয়ে বলি, “আপনি কি ভয় পাচ্ছেন? আমাকে ভয় পাবার কোনো কারণ নেই । আপনার গান ভাল লাগছিল তাই দীড়িয়ে শুনছিলাম ।' তার মুখ কিছুটা উজ্ত্বল হলেও সন্দেহ পুরোপুরি যায় না। জিজ্ঞাসা করি, “কী নাম আপনার? ১৯০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।