তখন এক ঝটকায় বাবার বয়স যেন বেড়ে যায় দশ বছরেও বেশি! হঠাৎ করেই বাবা যেন বুড়ো হয়ে যান! বাবার বয়স এখন ঘাট, সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর বাবা যেন আরো বেশি বুড়ো হয়ে গেছেন। কিন্তু আমি নিশ্চিত জানি এই দাড়িটাই বাবার বয়স বাড়িয়ে দিয়েছে । দাড়িটা কেটে ফেললেই বাবার বয়স আরো দশ বছর কম মনে হবে, গৌফহীন দাড়ি বাবার মুখের সঙ্গে একদম মানায় নি। আমার মায়ের থেকে বাবা এমনিতেই তেরো বছরের বড়, দাড়ি রাখার কারণে দু'জনের বয়সের ব্যবধান যেন আরো বেড়ে গেছে। মায়ের সঙ্গে বাবাকে এখন একদমই মানায় না! আমি তো জানি যে ধময়ি কারণে বাবা দাড়ি রেখেছেন এবং তা যতো না নিজের ইচ্ছায় তার চেয়েও বেশি চাচার ইচ্ছায়। হিসেবে উত্তম, তবে ছেলে-মেয়ের বয়সের ব্যবধান তো বেশি, এজন্য কুসুমের মত নেওয়া দরকার, কুসুম রাজি হ'লে আমার কোনো আপত্তি নেই।” কুসুম আমার মায়ের ডাকনাম, কাগ্ডজে নাম জাহানারা খাতুন। তো কুসুম তার চেয়ে তেরো বছরের বড় পাত্রের রূপ-বর্ণ রূপের অনেকটাই এখন দাড়ির জঙ্গলে ঢাকা । অবশ্য কুসুমও আর সেই কুসুম নেই, বাবার বাড়ির উদার-সাংস্কৃতিক পরিবেশে খেলাধুলা-ছুটোছুঁটি ক'রে বড় হওয়া কুসুম শ্বশুরবাড়ির দিলেও টিকে আছে তিনটে, তার নামাজ কখনো কাজা হয় না, বোরকা ছাড়া সে কখনো বাইরে যায় না, ভূমিকম্প হলেও সে বোরকা গায়ে চাপিয়ে তবেই নিচে নামে; এমনকি কুসুম এখন তার বাবার ভুল নিয়েও চুলচেরা বিশ্লেষণ করে, হিন্দু বন্ধু-বান্ধবের সাথে মেলামেশার কারণে তার বাবার আচার-আচরণে নাকি হিন্দুয়ানী সংস্কৃতি ছিল, ছেলেমেয়েদের সঠিক ধর্মীয় শিক্ষায় মানুষ করেন নি, ছোটবেলায় আরবি শিক্ষার পরিবর্তে গানের স্কুলে ভর্তি ক'রে দিয়েছিলেন! আমার মায়ের জীবনের সবচেয়ে বড় আফসোস যে তিনি আরবি ভাষায় কোরান শরীফ পড়তে পারেন না এবং এর জন্য তিনি দায়ী করেন আমার নানাকে। মা কথায় কথায় নানাকে দোষ দিয়ে আমার উদ্দেশে বলেন আমি নাকি নানার স্বভাব পেয়েছি। যদিও নানা আমার মতো নাস্তিক ছিলেন না, আবার পাচ ওয়াক্ত নামাজও পড়তেন না। আমি নিজের ঘরে এসে চেয়ারে বসি। ডাইনিংয়ের আলো শুয়ে আছে আমার ঘরের মেঝেতে । ছোট আপু আর মা ডাইনিং টেবিলে খাবার সাজানোয় ব্যস্ত । দাদি উঠে এসেছেন ডাইনিং রুমে, মায়ের উদ্দেশে বলেন, “ওরা দেরি করতাছে ক্যান? টের পাইছে তো? হ, পাইছে । আইবো অহনই , আপনার পোলায় ফোন দিছিলো ।” ১৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।