'বুঝতাছেন নাঃ আবারো আকাশের দিকে তর্জনী তোলে, “এ যে, উপরে একজন আছেন তেনায়। স্বপ্ন দ্যাহানোর পরও হ্যায় কতা হুনে নাই, মসজিদ বানাইবার লাগছে; তারপর আবারো হ্যারে স্বপ্ন দ্যাহাইছে মসজিদ বানান বন্ধ করনের লাইগ্যা । হ্যায় কুনো কতাই কানে নেয় নাই, গায়ের জোরে মসজিদ বানাইছে । কয়দিন পরই হ্যায় মরছে । আর তার মরণের কিছুদিন বাদেই মরছে তার এট্টা পোলা । “কী বলেন! এসব সত্যি মিছা কতা কইলে বাপের জন্মই না! কাছে-কিনারের মানুষরে জিগায় দ্যাহেন যে মসজিদ বানানোর পর হ্যারা বাপ-বেটায় মরছে কিনা? হুনেন হিন্দু হোক, মুসলমান হোক আর খিরিশটান; কারো ধর্মরে হেলা করতে নাই। যার যার ধর্ম তার তার, আর সবার উপরে তেনার বিচার ।” ইয়াসিন মিয়া এরপর তার জীবনে দেখা এরকম আরো অলৌকিক ঘটনার কথা বলতে থাকে। আমি আর তাকে বলি না যে, চাচা, আমি রোজ রোজ আপনার আল্লাহ্ আর ভগবানের বিরুদ্ধে লিখি; কই আল্লাহ্ বা ভগবান আমাকে তো মারে না! তাছাড়া ভারতবর্ষের মাটিতে বহু মন্দির ভেঙে মুসলমানরা মসজিদ আর খানকাহ্ নির্মাণ করেছে, আওরঙ্গজেব মসজিদে উঠার সিঁড়ির ধাপের নিচে রেখেছিল বিভিন্ন দেব-দেবীর মুর্তি, যাতে মুসলিরা তা মাড়িয়ে মসজিদে প্রবেশ করতে পারে। এখনো সেসব মসজিদের অনেকগুলোই বহাল তবিয়তে টিকে আছে এবং মুসন্লিরা নামাজ পড়ছে। স্বয়ং মুহাম্মদ কাবাঘরের মূর্তি ভাঙায় অংশ নিয়েছিলেন, কাবাঘরে পূজিত কাঠের ঘুঘুটি তিনি ভেঙেছিলেন; পৃথিবীতে এখনো মুহাম্মদের ধর্ম টিকে আছে আর কাবাঘর এখনো মুসলমানের দখলে, কোটি কোটি মুসল্লি সেখানে হজ করতে যায়। কোরাইশ কিংবা হিন্দুদের ঈশ্বর রেগে গিয়ে মুসমানদের মসজিদ ধ্বংস করে নি বা পৃথিবী থেকে মুসলমানদের নিশ্চিহৃও করে নি! ইয়াসিন মিয়াকে ব'লে আঘাত দিতে চাই না যে চাচা পৃথিবীটা ঈশ্বরের নয়; মগজের ধার এবং পেশিশক্তি বেশি যার, পৃথিবীটাও তার; অতএব এই মসজিদও এখানে টিকে যাবে, এবং ভবিষ্যতে আশপাশে বসতি গণ্ড়ে উঠলে জমজমাট ধর্ম ব্যবসাও হবে । যে লোক মসজিদ নির্মাণ করেছে, সে আর তার ছেলে হয়তো প্রকৃতির নিয়মেই মারা গেছে; হয়তো অসুস্থ ছিল। কিন্তু সাধারণ মানুষ এটাকে হিন্দুদের পুজিত বটবৃক্ষের কাছে মসজিদ নির্মাণের শান্তি হিসেবে দেখেছে, এমনকি মুসলমানরাও! হয়তো যুগে যুগে বিশ্বাসী মানুষদের দ্বারা এভাবেই সৃষ্টি হয়েছে মিথ্ আর তা মুখে মুখে ছড়িয়েছে মানুষের মধ্যে, এক প্রজন্ম থেকে আরে প্রজন! এখানকার বন্ধ হয়ে যাওয়া টঙ দোকানগ্তলোর মালিক এবং নৌকার মাঝিরা ছিল দরিদ্র, হয়তো দোকান আর নৌকাই ছিল তাদের রুটিরুজির একমাত্র মাধ্যম । দোকান আর নৌকা ১৮৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।