নির্মাণ ক'রে বিনোদন কেন্দ্রকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। উদ্দেশ্যও থাকে তাই যাতে বেশরিয়তী বিনোদন কেন্দ্রগুলো বিকশিত হতে না পারে। এরা যে ভূমি দখল ক'রে কেবল মসজিদ-মাদ্রাসা নির্মাণ করে তাই নয়, মসজিদ-মাদ্রাসা নির্মাণ এদের প্রাথমিক প্রক্রিয়া, এরপর আশপাশের জমি দখল ক'রে ঈদগাহ বানায়, কালক্রমে সেই ঈদগাহ হয়ে ওঠে বাজার। আর মধ্যপ্রাচ্যের জিনদের পাঠানো টাকার সাথে বাজারের দোকান ভাড়ার টাকা যোগ হওয়ার পর একতলা বা দোতলা মসজিদ-মাদ্ৰাসা ধাই ধাই ক'রে বেড়ে বহুতল হয়, তখন বহুতলের একতলা-দোতলা সুপার মার্কেট হিসেবে ভাড়া দিয়ে মসজিদ-মাদ্রাসার কার্যক্রম চালানো হয় ওপরের তলাগুলোতে । তখন কোনো কারণে মধ্যপ্রাচ্যের জিনের টাকা পাঠানো বন্ধ হলেও তেমন অসুবিধা হয় না, দোকান ভাড়ার টাকায়-ই চলতে পারে মসজিদ- মাদ্রাসা এবং জঙ্গি কার্যক্রম । যেমনটা হয়েছে আমাদের মহল্লার মসজিদ-মাদ্রাসার ক্ষেত্রে; ঈদগাহ এখন মাছ-মুরগী আর সবজির বাজার, একতলা-দোতলা সুপার মার্কেট । তবে এখানকার এই মসজিদ এবং মাদ্রাসাটি জমি দখল ক'রে নয়, নিজের জায়গাতেই নির্মাণ করেছে; ভবন নির্মাণ এবং মাদ্রাসা চালানোর খরচ মধ্যপ্রাচ্যের জিনের থেকে প্রাপ্ত হবার সম্ভাবনাই বেশি। আর নিজের জায়গায় ভবন নির্মাণ করলেও এরই মধ্যে ভবনের সামনের গার্ডেনের কিছু জায়গা দখল করা হয়েছে এবং ভবিষ্যতে আরো জায়গা যে দখল করবে সে ব্যাপারে এখনই নিশ্চিত থাকা যায়, কেননা এই মসজিদ থেকে বেরোতে হয় গার্ডেন অথবা তুরাগের জায়গা দিয়ে, বেড়িবাধে উঠার জন্য মসজিদের নিজস্ব কোনো রাস্তা নেই। সতরাং ভবিষ্যতে জায়গা দখল ক'রে এখানেও তথাকথিত ঈদগাহ্ এবং মার্কেট নির্মাণের সম্ভাবনা প্রবল । মসজিদ-মাদ্রাসা ভবনটি যে ব্যক্তিগত জায়গায় নির্মিত সেটা আমি জেনেছি এক জেলের কাছ থেকে । পট জেলের নাম ইয়াসিন মিয়া, বটগাছের নিচে ব'সে বিশ্রাম করছিলেন। একথা- সেকথার পর তাকে জিজ্ঞাসা করি, “এখানে তো কেউ খুব একটা নামাজ পড়তে আসে না, আশপাশে কোনো মুসলমানের বাড়িও নেই; তাহলে এখানে মসজিদ নির্মাণ করলো কেন? হাউস জাগছে তাই করছে। ট্যাহা থাকলে মানুষ সোনার জামা পিন্দে, আর এতো মসজিদ ! “মসজিদ কি নিজের জায়গায় করছে না জায়গা দখল ক'রে? 'নিজের জায়গায়-ই করছে । এরপর মুহূর্তের জন্য আকাশের দিকে তর্জনী উচিয়ে এবং দৃষ্টি নিক্ষেপ ক'রে বলে, “য় হ্যার বিচার আছে না? বিচারও করছে! “কিসের বিচার? 'আল্লাহ কন আর ভগবান কন, সে তো একজনই, আমরা তারে ভিন্ন ভিন্ন নামে ডাহি; সেই একজনের বিচার। এই যে দ্যাকতাছেন বটগাছ, এই বটগাছরে হিন্দুরা বহুকাল আগে থেইকাই ত্যাল-সিন্দুর-ধান-দূর্বা দিয়া পূজা করে। এইহানে যে মসজিদ বানাইছে, মসজিদ বানানোর আগে হ্যারে স্বপ্ন দ্যাহাইছিল, হ্যায় যাতে এইহানে মসজিদ না বানায় ।' “কে স্বপ্নে দেখাইছিল? ১৮৮ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।