সন্দেহ হয়, সেজন্য ওরা যে বিবাহিত তার প্রমাণ দেখাতে বলে । বিবাহের নথিপত্র নিয়ে তো আর কেউ ঘুরতে যায় না, তাই পুলিশ ওদের বাড়িতে ফোন ক'রে অবিভাবকের সাথে কথা বলতে চায়। শেষ পর্যন্ত পুলিশকে পাচশো টাকা দিয়ে ছাড়া পায় ওরা । যে দেশে তরুণদের প্রেমের অধিকার কেড়ে নেওয়া হয়, সে দেশে তরুণরা জঙ্গিবাদ- সন্ত্রাসবাদ সহ নানা ধরনের অপরাধমুলক কর্মকাণ্ডে তো জড়াবেই। সুস্থ এবং অপরাধমুক্ত সমাজের জন্য চাই তারুণ্যের নির্বির প্রেমের অধিকার । আমাদের দেশে গলিতে-গলিতে মসজিদ, অথচ কারাগারে ঠাই নাই ঠাই নাই অবস্থা; পুরাতন কারাগার ভেঙে নতুন কারাগার নির্মাণের পরও ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ-তিনগুণ অপরাধী রাখতে হয়! আর নেদারল্যান্ডে স্কুল-কলেজের ছেলেমেয়েরাও চুটিয়ে প্রেম করে, মানুষ প্রকাশ্যে চুমু খেতে পারে; অথচ অপরাধীর অভাবে নেদারল্যান্ডের কারাগারগুলো বন্ধ ক'রে দিতে হচ্ছে! এই যে এখানে তারুণ্যের প্রেমের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে, এর পিছনে অন্য কালো হাতের প্রভাব থাকার সম্ভাবনাও প্রবল। কারণ প্রেম ব্যাপারটাই তাদের সঙ্গে সাংঘর্ষিক। এই শক্তিসাগর পুকুরপাড়ের সার্ধশতবর্ধা বটবৃক্ষটিকে অনেক আগে থেকেই হিন্দুরা পূজা করে। আর এই শক্তিসাগর পুকুর এবং প্রাচীন বটবৃক্ষের সৌন্ধর্য ম্লান ক'রে বটবৃক্ষটির খুব কাছেই নির্মাণ করা হয়েছে একটি দ্বিতল ভবনের মসজিদ ও মাদ্রাসা; নিচতলায় বায়তুল আমান হামিদিয়া জামে মসজিদ, দোতলায় মাবিয়া ইন্করা হাফিজিয়া নূরানি মাদ্রাসা ও এতিমখানা । এই স্থানটির খুব কাছে মুসলিম বসতি নেই, মুসলিম বসতি এখান থেকে পায়ে হেটে অন্তত সাত-আট মিনিটের দূরত্বে । ফলে এখানে মসজিদ নির্মাণের উদ্দেশ্য খুব পরিষ্কার; প্রথমত হিন্দুদের পূজায় ব্যাঘাত ঘটানো এবং বন্ধ করা, দ্বিতীয়ত তারুণ্যের প্রেমের জোয়ারে স্থায়ী বাধ দেওয়া । আমি প্রথমে ভেবেছিলাম তুরাগ এবং গার্ডেনের জায়গা দখল ক'রে মসজিদটি নির্মাণ করা হয়েছে; কেননা বাংলাদেশে এটা একটা পরিচিত দৃশ্য যে একটি ধর্মান্ধ গোষ্ঠী সরকারি খাস জমি, নদী, খেলার মাঠ এসব দখল করে খুব স্বল্প সময়ের মধ্যেই গণ্ড়ে তোলে মসজিদ এবং মাদ্রাসা । ধর্ম যেহেতু একটি স্পর্শকাতর বিষয় তাই সরকারী জায়গা দখল ক'রে ধীয়ি স্থাপনা নির্মাণের বিষয়ে কর্তৃপক্ষ চুপ থাকে এই জন্য যে বাধা দিতে গেলে যদি এলাকার লোকজন প্রতিরোধ করে, সরকারের গায়ে ধর্মবিরোধী তকমা লেগে যায়! আর অবৈধভাবে জায়গা দখল ক'রে মসজিদ-মাদ্রাসা নির্মাণ করলে যেহেতু পার পাওয়া যায়, সরকারের দায়িত্বশীল মহলও এসব বিষয়ে মাথা ঘামায় না; এই সুযোগটাই নেয় ধর্মান্ধ গোষ্ঠী । বাংলাদেশে মসজিদ-মাদ্রাসা নির্মাণের টাকা জিনে যোগায়, মধ্যপ্রাচ্যের জিন; সৌদি আরব, আরব আমিরাত, কাতার ইত্যাদি দেশের সহি জিন! মধ্যপ্রাচ্যের জিনের টাকায় বাংলাদেশের জিনভক্ত মুমিন ভূত্যরা যত্র-তত্র ভূমি দখল ক'রে গণড়ে তোলে মসজিদ এবং মাদ্রাসা; নিবিড়ভাবে চাষ হয় জঙ্গিবাদের, ফলনও আশাতীত! আজকাল জিনভক্ত মুমিন ভৃত্যরা টার্গেট করছে নির্জন নদীর পার সহ এমন সব জায়গা যেখানে বিনোদন কেন্দ্র গণড়ে উঠেছে বা উঠছে বা গ'ড়ে উঠার সম্ভাবনা আছে। এমন সব জায়গায় মসজিদ বা মাদ্রাসা ১৮৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।