Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ভ্রমণপিপাসু বা প্রেমিকযগুল এলে তাদেরকে নৌকায় ঘুরিয়ে আনে । কদাচিৎ পুলিশ এলে আন্তে ক'রে কেটে পড়ে । এখন অবশ্য সে নেই, তার নৌকাটি মাটির গভীরে পুতে রাখা লোহার শিকের সঙ্গে শিকল বেঁধে তালা দিয়ে রাখা । দর্শনার্থীদের ভিড় বুঝে আশপাশে বেড়িবাধ সংলগ্ন কয়েকটি পার্ক এবং রেস্টুরেন্ট গড়ে উঠেছিল; যার কয়েকটি এখনো আছে; আর কয়েকটি বন্ধ হয়ে গেছে দর্শনার্থীর অভাবে । ব্যক্তিগত গাড়ি কিংবা মোটরবাইক নিয়ে যারা আসতো বা সংখ্যায় কম হলেও এখনো যারা আসে, তারা পার্কে কিংবা রেস্টুরেন্টে সময় কাটাতো বা এখনো কাটায় । শোনা যায় পার্ক এবং রেস্ট্রেন্টগুলোর মালিকেরা বিস্তবান এবং প্রভাবশালী, পুলিশ তাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা পায়, যে কারণে ওগ্তলো টিকে আছে। কিন্তু যারা রিশ্রয় এসে নদীর পারে বসতো, নৌকায় ঘরতে ঘুরতে কিংবা টঙ দোকানে ব'সে চা খেতে খেতে গল্প করতো, পুলিশ তাদেরকে নানাভাবে হয়রানি করতো; এখনো করে । কেবল হয়রানি নয় প্রতারণাও করে। শাহ্‌ আলী থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে তারা রিজয় আসা তরুণ-তরুণীদের কখনো কখনো থানায় ধ'রে নিয়ে গিয়ে মোটা টাকার বিনিময়ে তাদের মুক্তি দেয়। ফলে এই ধরনের হয়রানি-প্রতারণার ভয়ে দশনার্ীরা এখন বলতে গেলে আসেই না । পুলিশি হয়রানির ব্যাপারটা না জেনে এখনো যারা আসে তাদের মধ্যেও কেউ কেউ হয়তো হয়রানি বা প্রতারণার শিকার হয়। এই এলাকা নিয়ে পুলিশের অভিযোগ যে এখানে অসামাজিক-অবৈধ কার্ষকলাপ হয়। অসামাজিক বা অবৈধ কার্যকলাপ বলতে যা তুলে ধরা হয় তা হলো-_ যুবক- যুবতীরা এদিকে এসে নদীর ধারের বিভিনন খোলা জায়গায়-নৌকায় ঘনিষ্ঠভাবে মেলামেশা করে। নৌকায় বা খোলা জায়গায় কতোটা ঘনিষ্ঠভাবে মেলামেশা সম্ভব? কোনো প্রেমিক যুগল যদি একজন আরেকজনের হাত ধ'রে গল্প করে, একে অন্যের চোখের দিকে তাকিয়ে স্বপ্ন বোনে, একজন আরেকজনের কীধে কি বুকে মাথা রেখে কথায় কি মৌনতায় সময় পার করে কিংবা একে অন্যের ঠোটে ঠোট রেখে পান করে চুম্বনসুধা, তা কী অপরাধ? এগুলো কি অসামাজিক সম্পর্ক কিংবা সমাজের মানুষ এইসব সম্পর্কে আবদ্ধ নয়? সমাজের মানুষও তো তার প্রিয়জনের ঠোটে চুম্বন করে। এই যুবক-যুবতীরাও তো সমাজেরই মানুষ । আর অবৈধ সম্পর্ক? কেউতো কাউকে বাড়ি থেকে জোর ক'রে তুলে এখানে নিয়ে এসে তার ঠোটে চুমু খেতো না, তারা আসতো স্বেচ্ছায় । স্বেচ্ছায় কেউ সম্পর্কে জড়ালে সেই সম্পর্ক কি ক'রে অবৈধ হয়? এখানে মুক্ত পরিবেশে তারুণ্যের প্রেমের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু খোদ ঢাকা শহরেই শতশত হোটেল-ত্যাপার্টমেন্টে পুলিশি ছত্রছায়ায় জমজমাট মাদক এবং দেহব্যবসা চলছে! পুলিশের এই ধরনের হয়রানি বা তোলাবাজি যে এখন এখানেই চলে তা নয়, স্বীকৃত পর্যটন এলাকাতেও এসব চলে। আমার এক সহপাঠী কিছুদিন আগে ওর গার্লফেন্ডকে নিয়ে কুয়াকাটা গিয়েছিল ঘুরতে । সন্ধ্যায় বিচ থেকে ফেরার সময় পুলিশ ওদেরকে ধরে । জানতে চায় ওরা বিবাহিত কিনা । ওরা হ্যা বলার পরও সম্ভবত ওদের বয়সের কারণে পুলিশের ১৮৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।