Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

এই বেড়িবাধ। তারপর অনেকবার সংসদ নির্বাচন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো সরকারই এক লেনের এই রাস্তাটিকে আরো চওড়া এবং একাধিক লেন করার কথা ভাবে নি, অথচ এটি ভীষণ ব্যন্ত এবং গুরুত্ৃপূর্ণ একটি রাস্তা। গাড়ির চাপ একটু বাড়লেই বিভিন্ন পয়েন্টে জ্যাম লেগে যায়। রাস্তাটা দুই লেন হ'লে আ্যাকসিডেন্ট যেমন কমবে, তেমনি মিরপুর থেকে অফিসযাত্রীরা কম সময়ে এবং নিরাপদে উত্তরা, চন্দ্রা, শফিপুর, জিরানিতে যাতায়াত করতে পারবে । একটু ফাকা হতেই আমি রাস্তা পার হয়ে ঢাল বেয়ে নিচের দিকে হাটতে শুরু করি, তাবুর ছাউনি দিয়ে কয়েকটি বেঞ্চ আর টেবিল পাতা; দোকানের পিছনে আলাদা একটা ছাপড়া রান্না করার জন্য; যেখানে সিঙ্গারা এবং নাস্তার তরকারি রান্না করে দোকানদারের স্ত্রী। দোকানদার বেঞ্চে আর তার স্ত্রী দোকানে বসে আছে, রোজার কারণে কোনো খরিদ্দার না থাকায় তাদের কোনো ব্যন্ততা নেই। এই দোকানের পরেই আরেকটি দোকান, চা-বিদ্কুট- সিগারেটের; প্রাতঃভ্রমণকারীদের উপস্থিতি না থাকার কারণেই হয়তো এখনো খোলে নি। আমি এই দোকান দুটো পেরিয়ে পরিত্যাক্ত একটি দোকানের চাঙায় কীধের ব্যাগটা নামিয়ে রেখে বসি। ঘামে একেবারে নেয়ে উঠেছি। এখন দারুণ আরাম লাগছে তুরাগ নদীর বুক পেরিয়ে আসা অবাধ হাওয়ায় । দশটি দোকান ছিল আগে । এখন চালু আছে মাত্র দুটি; কয়েকটি দোকানঘর ভেঙে নিয়ে গেলেও পরিত্যক্ত তিনটে ঘর আর তার সামনের কয়েকটি চাঙা এখনো রয়ে গেছে, উইপোকায় খাচ্ছে বাশ-কাঠ। শক্তিসাগর পুকুর আর তার পাড়ের সার্ধশতবর্ধী বটগাছকে কেন্দ্র ক'রে জায়গাটা ছোটোখাটো একটা পর্যটন কেন্দ্রের রূপ নিতে শুরু করেছিল, কিন্তু মুকুরেই তা বিনষ্ট করেছে প্রশাসন। রোজকার যান্ত্রিক জীবনযাপনের চাপে ক্লিষ্ট মানুষ ছুটির দিনগুলোতে বন্ধুবান্ধব কিংবা পরিবার-পরিজন নিয়ে একটু ভিন্ন স্বাদ নিতে এখানে আসতো, অনেকে সার্ধশতবর্ধা বটগাছ দেখতে আসতো । কেবল ছুটির দিনগুলোতে নয়, অন্যান্য দিনগ্তলোতেও আসতো ছাত্র-ছাত্রী এবং ভ্রমণ পিপাসু মানুষেরা । কিছুটা গ্রাম্য পরিবেশে টঙ দোকানে ব'সে চা খেতে খেতে আড্ডা দিতো, মন চাইলে নৌকায় চণড়ে তুরাগের বুকেও ঘুরতো । দর্শনার্থীদের জন্য ছই দেওয়া অনেকগুলো ডিঙ্গিনৌকা ছিল; সেই নৌকাগ্ডলোর বেশিরভাগই এখন ছইহীন, চিৎ-উপুড় হয়ে পণ্ড়ে আছে ডাঙায়। এখন সচল আছে কেবল জেলেদের মাছ ধরা দুটো নৌকা, যা সব সময় এখানে থাকেও না; আর গার্ডেন লাগোয়া রাস্তার ওপাশের মহল্লার মানুষের নিত্যদিনের কাজ যেমন ঘাস কিংবা কচুরিপানা সংগ্রহের কাজে ব্যবহৃত দুটো নৌকা; আর একটা নৌকা আছে আফজাল ভাইয়ের, সেটাও ছইহীন। আফজাল ভাই একটা ছাতা আর বৈঠা নিয়ে বসে থাকে, কখনো নৌকাভ্রমণে ইচ্ছক কোনো ১৮৫ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।