দল আমাকে দেখে পালিয়ে যাবার বদলে বিশ্বাস ক'রে ভালবেসে কাছে আসছে, পশুরা গা ঘেষে বসছে আর পাখিরা ভালবেসে গান শোনাচ্ছে! একটা গুইসাপের চলার শব্দে আমার সম্মোহন লুপ্ত হয়, পশু কোথাও নেই, বৃক্ষশাখায় কেবল পাখির কলকাকলি। হালকা বাতাস এসে উদ্কানি দেয় যৌবনে! নিঃসঙ্গতা চাগাড় দিয়ে উঠে হঠাৎ। ইচ্ছে করে তলা থেকে এক কুড়িয়েঃ কোথায় রাখবো? ফুল কুড়োনোর ইচ্ছেটা ম'রে যায়! । ফুলগুলো তলাতেই ভাল আছে, তলাতেই থাক । গুঁইসাপটা আমার দিকে কয়েক পলক তাকিয়ে জলে ঝাঁপ দেয়, ওর পানিতে ঝাঁপ দেবার শব্দে চাপা প'ড়ে যায় আমার বুকচেরা দীর্ঘশ্বাস! আমি আবার হাটতে শুরু করি। রোজার কারণে গার্ডেন বলতে গেলে ফাকা । মাত্র পাচ-ছয়জন মানুষ চোখে পড়ে, অথচ অন্য সময়ে বহু মানুষ প্রাতঃভ্রমণে আসে, কোথাও দলবদ্ধভাবে ব্যায়াম করে, কোথাওবা খেলে ফুটবল। আজ একেবারেই সুনসান। আমি কিছুক্ষণ ফ্রি-হ্যান্ড এক্ররসাইজ করি, তারপর বেঞ্চে ব'সে বি্কুট খেয়ে পানি পান করি । এরপর নির্জন অরণ্যে বেশ উচ্চস্বরে কবিতা আবৃত্তি করতে করতে হাটতে শুরু করি গড়ান চটবাড়ির শক্তিসাগর পুকুরপাড়ের উদ্দেশে । গোলাপ বাগানের কাছে এসে বেঞ্চে বসা একজনকে দেখতে পাই, লোকটা মুখ চেনা। মোবাইলে পুরনো দিনের বাংলা গান ছেড়ে তাকে হাটতে বা বসে থাকতে দেখেছি বহুদিন । অন্য সময়ে তার মাথায় টুপি না থাকলেও আজকে মাথায় সাদা টুপি পরা। বদলে গেছে মোবাইলের গানও-_ “আল্লাহ্, ওগো আল্লাহ্ ক্ষমা ক'রে দাও মাফ ক'রে দাও যতোদিন এই জীবনবীণা বাজিবে সুপথে চালাও মাফ ক'রে দাও ।' আমি মনে মনে হাসি, বেচারা, জীবনে এমন কি অপরাধ করেছে যার জন্য এতো মাফ চাওয়া! থেকেই গাড়ি যায়-আসে । গাড়ি এলে আসতেই থাকে, একপাশ ফাকা হয় তো আরেক পাশ থেকে আসে পিঁপড়ার সারির মতো গাড়ি, এরই মধ্যে একটু ফাক পেলেই দু-দিকে সতর্ক চোখ রেখে রাস্তা পার হতে হয়। বেড়িবাধের বিভিন্ন পয়েন্টে ফুটওভারবিজ খুবই প্রয়োজন । এই রাস্তায় প্রায়ই আযাকসিডেন্ট হয়, পনেরদিন আগেও রাস্তার ওপাশের শক্তি সাগর পুকুরের পাড়ে একটা ট্রাক উল্টে গিয়েছিল। স্বৈরশাসক জেনারেল এরশাদের আমলে নির্মিত হয়েছে ১৮৪ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।