ওপর সিগারেটের প্যাকেট আর মোবাইল চাপা দিয়ে, মাঝে মাঝে তার পরিবর্তে একজন বৃদ্ধকেও দেখা যায়। গেটের কাছে পৌঁছতেই লতা-গুল্ম এবং গাছপালার মিলিত গন্ধ ভেসে আসে নাকে; গন্ধটা মনকে সজীব ক'রে তোলে । মাথা নিচু ক'রে গেটের ভেতরে ঢুকতেই চোখে পড়ে পূর্বদিকের দুটো কৃষ্ণচূড়া গাছ, এই আষাঢ় মাসেও কয়েকটি শাখায় থোকা থোকা লাল ফুল নিয়ে গর্বিণী গাছটি ঈষৎ মাথা দুলিয়ে চলেছে । আমি অবশ্য অন্য প্রাতঃভ্রমণকারীদের মতো পিচঢালা পথে হাটি না, যদি না রাতে বৃষ্টি হয়। এই নাগরিক অরণ্যের ভেতরেও আরেকটা অরণ্য আছে, সেটার রূপ-রস-গন্ধ-স্বাদ নিতে নিতে যাই আমি। গেট থেকে একটু এগোলেই গুল্নের ভেতর দিয়ে চলে গেছে একটা পায়ে চলা পথ, আমি লাল মাটির এই পথেই হাটি। পায়ে চলা পথটি কোথাও সরু আবার কোথাও বেশ চাওড়া, তবে অসমতল ৷ বাকা লেকের ধার দিয়ে প্রচুর হিজলগাছ, হিজলগাছের প্রাণ বড় শক্ত, জলের তলায় কয়েকমাস থাকলেও মরে না; এজন্যই লেকের ধার দিয়ে হিজলগাছ লাগানো, কেননা বর্ষায় লেকের জল বেড়ে গেলে হিজলগাছের গোড়া তলিয়ে যায়। এখন ফুল ফোটার মৌসুম । হিজলের লম্বা লম্বা ঝরাফুল ছেয়ে আছে লালমাটি, লতা-গুল্নের ঝোপ, ছোট ছোট সবুজ গাছের পাতা আর জলের ওপর । তিন ধরনের হিজল ফুল আছে এখানে; মাখন সাদা, গোলাপী আর লালচে । কোথাও লেকের পানির ওপর চিৎ-উপুড় হয়ে মৃদু ঢেউয়ের দোয়ায় দুলছে রাশিরাশি ফুল, আবার কোথাও লেকের কোনার দিকে পানির ওপর ভাসতে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সবুজ কচুরিপানার বিছানায় আয়েশি ভঙ্গিতে অচঞ্চল; তার-ই মধ্যে গাছের পাতা ভেদ ক'রে ঢুকে পড়েছে লম্বা দু-এক ফালি রোদ । পায়ে চলা পথটি ছেড়ে লেকের ধার দিয়ে অসমতল মাটি আর গাছের শিকড়-বাকড়ের ওপর দিয়ে হাটতে থাকি হিজল ফুলের সৌন্বর্য অবলোকন করতে করতে; একেক জায়গায় ফুলের প্রাচুর্ষে বিস্ময়ে পা থেমে যায়; জড়াজড়ি ক'রে থাকা মাখন সাদা, লালচে, আর গোলাপি ফুলের দৃষ্টি জুড়োনো সম্মিলিত সৌন্ধর্য আর রাশি রাশি ফুলের মাদকতাময় মিষ্টি গন্ধের সম্মোহন বাণে আমি ধরাশায়ী হই! গাড়ির শব্দ নেই, মানুষের কথা নেই; কেবল গাছগাছালিতে বিচরণরত বিচিত্র সব পাখির কণ্ঠস্বর, বসন্তকাল নয় তবু থেকে থেকে কানে আসে একটা-দুটো কোকিরের ডাক; আষাটের পরে আর কোকিলের ডাক শোনা যায় না, তখন ওরা কোথায় থাকে কে জানে । আমি বুক ভ'রে লম্বা শ্বাস নিয়ে বেশ কিছুক্ষণ ভেতরে রেখে তারপর ত্যাগ করি তপ্ত নিশ্বাস, এভাবে বেশ কয়েকবার করি । চারদিকে তাকালে কেবল গাছপালা আর লেকের জল এবং জলজ উত্ভিদ চোখে পড়ে; মনে হয় যেন কোনো এক অপার্থিব জগতে এসে পড়েছি! সময়ের হিসেব লুপ্ত হয়, আমি যেন পাচ হাজার বছর আগের কোনো এক কিরাতপুত্র, তবে পৈত্রিক ধর্ম-কর্ম বর্জন ক'রে পশু-পাখি ১৮৩ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।