এরপর ঈদের ছুটিতে আমাকে বাড়িতে নিয়ে এলে আমি রীতিমতো চিৎকার আর কান্নাকাটি শুরু করি মাদ্রাসায় না যাবার জন্য । আমার কান্না দেখে মায়ের মন গলে, দাদারও ৷ দাদা বাবাকে নির্দেশ দেন আমাকে স্কুলে ভর্তি ক'রে দেবার জন্য । চাচা আপত্তি তোলেন এই ব'লে যে বংশের বড় ছেলে আল্লাহ্'র পথে থাক। কিন্তু দাদা চাচার কথা কানে তোলেন নি। এরপর আমাকে বিসিআইসি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করা হয়। আমি এক দুর্বিষহ জীবন থেকে মুক্তি পাই। পারি নি। এখনো মাদ্রাসা দেখলেই সেই দৃশ্যটি আমার মনের ভেতরে চাগাড় দিয়ে ওঠে। এখন সেই বড় ভাইও হয়তো হুজুর হয়েছে, হাফিজুদ্দিন হুজুরের মতো বেহেশতের লোভ দেখিয়ে সে-ও কি কোনো বালককে গেলমান বা সেবক রেখেছে? কী জানি! মান্রাসা দুটো অতিক্রম ক'রে আমি রূপনগর খালের পুলের ওপর উঠি, ময়লা-পচা-কালো জল থেকে দূর্গন্ধ ভেসে আসে নাকে । পুলের বা-দিকে একটা রুটি-পরোটার দোকান, এন অবশ্য বন্ধ । ডানদিকে পাশাপাশি দুটো চায়ের দোকান; দুটো চায়ের দোকানেই সাতসকালে মানুষের জটলা থাকে, টেলিভিশনে ভারতীয় সিরিয়াল কিংবা বাংলা সিনেমা দেখার ফাকে ফাকে চা-সিগারেট সহযোগে চলে নানান রকম আলোচনা, এরা প্রাতঃভ্রমণকারী নয়, আশপাশের নিন্মবিত্ত মানুষ । এখন অবশ্য দুটো দোকানের চারটা বেণে মোটে তিনজন মানুষ, তিনজনের মাথায়ই টুপি। টেলিভিশন বন্ধ, দোকানের সামনে পর্দা দেওয়া, বেঞ্ে বসা একজনের মোবাইলে বাজছে ইসলামী গান- আল্লাহ তুমি অপরূপ না জানি কতো সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সঁপেছি এই অন্তর... । আল্লাহ অপরূপ! কেমন তার রূপ? তবে যে মুমিন মুসলমানরা নিরাকার আল্লাহ্কে ডাকে, আলিশান মসজিদ বানালেও তাতে আল্লাহ'র কোনো আকার থাকে না! আমি দোকান থেকে এক প্যাকেট বিস্কুট কিনে পুলের ঢাল বেয়ে নেমে ইটের এবং মাটির রাস্তা ধ'রে পৌঁছে যাই বোটানিক্যাল গার্ডেনের গেটে । গেট বলতে চিড়িয়াখানা রোডের মাথার ১ নং কিংবা গড়ান চটবাড়ির দিকের ২ নং গেটের মতো নয়; এখানে দেয়ালের নিচের অংশে ইটের গাথুনি নেই। ওপরে দেয়াল, তার নিচ দিয়ে মাথা নিচু ক'রে ঢুকতে হয়। সাড়ে ছয়টার দিকে রাস্তার পাশে চেয়ার পেতে চোয়াড়ে গোছের এক লোক ব'সে সামনের ছোট্ট টেবিলে রাখা টিকিটের ১৮২ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।