ভয়ও লাগে আবার কৌতুহলও জাগে। বড়ভাই সিড়ি দিয়ে ওপরে উঠে মিলিয়ে গেলে আমি বারান্দায় বের হয়ে আন্তে আস্তে পা ফেলে প্রসাবখানায় যাই। প্রসাবখানা থেকে বেরিয়ে সিড়ির গোড়ায় গিয়ে দীড়াই। ওপরে উঠে দেখবো কি দেখবো না ভাবতে থাকি । বুকের মধ্যে ধুকপুক করে, তবু সাহস ক'রে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকি । পিছনে তাকিয়ে দেখি কেউ আমাকে দেখছে কিনা; না, কাউকে দেখতে পাই না। সিঁড়ির অর্ধেক উঠে ছাদের দরজার দিকে তাকিয়ে আমি তো অবাক, দরজা খোলা! অথচ দরজা লাগানো থাকে যাতে ছাত্ররা ছাদে উঠতে না পারে। আমি আবার ধীর পায়ে সিঁড়ির বাকি অর্ধেক উঠে দরজার কাছে গিয়ে দাড়াই আর তখনই অস্পষ্ট নিচু গলার স্বর আমার কানে ভেসে আসে । আমি স্পষ্ট দেখতে পাই ছাদের ওপর পাতা একখানা কাপড়ের ওপর দু'জন মানুষের সম্পূর্ণ নগ্ন ছাদে ঠেকিয়ে হামাগুড়ি দিয়ে ঘাড় সামান্য উচু ক'রে আছে আর হাটু মুড়ে বসার ভজিতে বড় নড়াচড়া করছে! হামাগুড়ি দেওয়া মানুষটা মুখ দিয়ে আস্তে আস্তে কেমন যেন শব্দ করছে, মানুষ ব্যথা পেলে যেমন শব্দ করে অনেকটা সে-রকম; আর বসার ভঙ্গিতে থাকা মানুষটা শব্দ করছে বেশি ঝাল খাওয়ার পর মানুষ যেমনি শোষায়, ঠিক তেমনি । আমার বুঝতে অসুবিধা হয় না যে হামাগুড়ি দেওয়া ছোট মানুষটা বড় ভাই। কিন্তু বড় মানুষটা কে? বড় মানুষটা হঠাৎ তাকে ছেড়ে দিয়ে চাপাস্বরে বলে, “চিৎ অইয়া শোও ।” স্বর শুনে আমি চমকে উঠি! বড় ভাই চিৎ হয়ে শুলে বড় মানুষটা তার শরীরের ওপর উপুড় হয়ে প্রায় শুয়ে পড়ে! বড় ভাইয়ের ছোট শরীর, অমন বড় একটি শরীরের চাপে সে উরে মা...উহ' ব'লে নিচুস্বরে আর্তনাদ ক'রে উঠতেই বড় মানুষটা তার মুখ চেপে ধ'রে বলে, 'আস্তে, দাতে দাত চাইপ্পা ধইরা রাখো সোনার চান !? তারপর আদুরে গলায় আবার বলে, “বড় বালা পোলা তুমি, আমার প্রিয় গেলমান, প্রিয় সেবক তুমি; নিশ্চয় তুমি বেহেশতে যাইবা!” বড় ভাই তবে হুজুরের সেবক! সেবক শব্দের মানে কিছুটা আন্দাজ পেরে আমি শিউরে উঠি, হুজুর তো আমাকেও বলেছে যে আরেকটু বড় হ'লে সে আমাকে তার সেবক বানাবে! ঘেন্নায় আমার পেট গুলিয়ে উঠে। আমি প্রায় নিঃশব্দে যেমনি উঠেছিলাম তেমনি নেমে আসি বারান্দায়। তারপর দ্রুত ঘরে এসে বিছানায় শুয়ে পড়ি, তাড়াতাড়ি আবার ঘুমিয়ে পড়তে চাইলেও ঘুম আর আসতে চায় না। চোখের সামনে কেবলই ভাসতে থাকে হুজুর আর বড় ভাইয়ের ওই দৃশ্যটি । দৃশ্যটা সারাক্ষণ আমাকে তাড়িয়ে বেড়াতে থাকে । আমি মাদ্রাসা থেকে মুক্তি পাবার জন্য ছটফট করতে থাকি। ১৮১ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।