দিয়ে আমার মাথায় আদর বুলায় আরেক হাত আমার পাঞ্জাবির নিচে ঢুকিয়ে পেটে আদর করতে করতে গালে চুমু খেয়ে বলে, “বড় বালা পোলা তুমি, বড় সুন্দর পোলা । তোমারে বালা কইরা পড়া শিহামু, তুমি যা চাইবা আমি তোমারে তাই দিমু" একসময় হুজুর আরো জোরে তার শরীরের সঙ্গে আমাকে চেপে ধরে, তারপরই তার দুই উরু শান্ত হয়, তার বুকের ঘনঘন ওঠানামা ক্রমশ থিতিয়ে আসে, কিছুক্ষণ পর আমাকে তার কোল থেকে নামিয়ে শেষবারের মতো আমার কপালে চুমু খেয়ে বলে, যাও, অহন খেলা করো গিয়া। বড় বালা পোলা । কুনো দরকার পড়লে আমার কাছে চইলা আইবা। আর তুমি যে আমার সেবক অইবা এই কতা কাউরে কইবা না, সেবক হওনের খবর কাউরে জানাইলে ফেরেশতা বেজার হন, সে আর বেহেশতে যাইতে পারে না। ব'লে আমার গাল টিপে দেয় হুজুর । আমি হ্যা-সুচক ঘাড় নেড়ে চ'লে আসি। এরপর আরো কয়েকদিন আমাকে এভাবে আদর করেছিল হুজুর । আমি তখন তার সেই আদরের মানে বুঝি নি, তবে এ ধরনের আদর আমার ভাল লাগতো না। বিশেষ ক'রে হুজুর যখন আমার পাঞ্জাবির নিচে হাত ঢুকিয়ে বুকে-পেটে তার হাত ঘষতো আর আমার গালে চুমু খাওয়ার সময় হুজুরের তারের মতো শক্ত দাড়ির খোচা লাগতো মুখে, তখন খুব অস্বস্তি লাগতো । এরপর একদিন রাতে আমি প্রসাব করতে বেরিয়ে দেখি সপ্তম শ্রেণির এক বড় ভাই ছাদের সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। কয়েক মুহূর্তের মধ্যে সে সিঁড়ির রেলিংয়ের আড়ালে চ'লে যায়। আমার মনে প্রশ্ন জাগে, এতো রাতে কোথায় যায় সে? ছাদে? কিন্তু ছাদের দরজায় তো তালা দেওয়া থাকে যাতে ছাত্ররা উঠতে না পারে! নাকি ছাদের দরজা খুলে দিয়েছে কিন্তু আমি জানি না? ভাবতে ভাবতে আমি প্রসাবখানায় ঢুকে প্রসাব করি। বের হয়ে আবার তাকাই সিঁড়ির দিকে, তাকে দেখতে পাই না। নাকি ভুল দেখেছি আমি? কোনো জিন নাতো? হুজুররা তো ব'লে যে আমাদের চারপাশে গায়েবী জিন ঘুরে বেড়ায়! এমনটা হওয়া কি সম্ভব যে জিন বড় ভাইয়ের রূপ ধারণ করেছে? কী জানি! ভয়ে আমার গায়ে কাটা দিয়ে ওঠে, আমি দ্রুত ঘরে এসে আমার বিছানায় শুয়ে পড়ি । অন্ধকারে অন্যদের দিকে তাকাই, সবাই ঘুমে অচেতন । আমি জিনকে ভুলে থাকার আপ্রাণ চেষ্টা করি, তবু মনের আয়নায় ভেসে ওঠে যে জিন বড় ভাইয়ের রূপ ধ'রে ছাদের সিঁড়ি বেয়ে ওপরে উঠছে! সেই ঘটনার পর থেকে মাঝরাতে প্রসাব চাপলে আমি চেপে রাখার চেষ্টা করতাম। কিন্তু কতোক্ষণ আর চেপে রাখা যায়, আমাকে বের হতেই হতো । ভয়ে ভয়ে আমি বের হয়ে কোনো রকমে প্রসাব করেই প্রায় দৌড়ে এসে বিছানায় শুয়ে পড়তাম । কিছুদিন পর একরাত্রে আমি প্রসাব করতে উঠেছি, বারান্দায় পা রাখতেই দেখি বড়ভাই তাদের ঘর থেকে বের হয়ে মুখটা বের ক'রে উকি দিয়ে তাকে দেখতে থাকি । জিন হ'লে ঘর থেকে বের হবে কেন? ১৮০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।