থেকে তাড়িয়ে দাও, তোমাদের সম্মান বাচাতে আমাকে মেরে ফেলো, আমি হাসিমুখে সব মেনে নেব, তবু এই অনুরোধটি আমাকে করো না। আমি তোমাদের জন্য আমার জীবন দিতেও রাজি আছি, কিন্তু ধর্মের জন্য আমি আমার শিক্ষা এবং জ্ঞান অস্বীকার করতে পারবো না, আমার সন্তাকে অপমান করতে পারবো না। আমি হয়তো তোমাদের যোগ্য সন্তান নই, কোনোদিন হতেও পারবো না; কিন্তু তোমাদের প্রতি আমার ভালবাসার কোনো কমতি নেই, কোনোদিন কমবেও না।' বাবার পিছনে এসে দাড়ান মা, মায়ের চোখ ছলছল করে । বাবা সহজে কাদেন না, কিন্তু আমি জানি তার হৃদয় কীদে আমার মতো একটা গুনাহগার জন্ম দেবার অপরাধে, পরকালে আমার দোজখ গমনের কথা চিন্তা করে। শিথিলতা অনুভব ক'রে বুঝতে পারি তিনি আমার সামনে থেকে স'রে পড়তে চান। অথচ তার হাত ছাড়তে ইচ্ছে করে না আমার, অনেকদিন বাবার এমন নিবিড় স্পর্শ আমি পাই নি; ইচ্ছে করে বাবাকে জড়িয়ে ধরি! কিন্তু বাবা তার বা হাত সরিয়ে নেন, আমার হাতের মধ্যে তার শিথিল ডান হাত। অনিচ্ছা সত্তেও আমি আমার হাত শিথিল করি, বাবা তার ডান হাতটিও সরিয়ে নেন। আমি তাকিয়ে থাকি তার অসহায় মুখের দিকে, বাবা তার চোখ- মুখের এই অসহায়ত্ব কিছুক্ষণ পরই লুকোতে চাইবেন, অন্যরা আসার আগে হয়তো লুকিয়েও ফেলবেন, কিন্তু আমি জানি তার ভেতরটা বেশ কয়েকদিন যন্ত্রণায় কাতরাবে। কতোবার বলেছি যে, “বাবা, পৃথিবীটা মায়ার সংসার, কিন্তু মায়া-মমতারও তো একটা সীমা থাকা দরকার, আমার ইহকালের সুখশান্তি নিয়ে তোমরা চিন্তা করো ঠিক আছে, তা বলে আমার পরকাল নিয়েও তোমরা দুশ্চিন্তা করবে! আমার পরকালের ভাবনাটা আমার ওপরই ছেড়ে দাও |? কিন্তু লাভ হয় নি কোনো । বাবা-মা আমাকে এতোটাই ভালবাসেন যে তারা আমার পরকাল নিয়েও সারাক্ষণ উদ্বিগ্ন থাকেন । মা আবার রান্নাঘরে ঢোকেন। বাবা আমার সামনে থেকে চ'লে যেতে উদ্যত হতেই বলি, “বাবা, আমি জানি আমার জন্য তোমরা ভীষণ অসুখী; কিন্তু আমরা প্রত্যেকেই যদি যার হবে । আমরা সবাই সুখী হবো । বাবা কিছুই বলেন না, আমার দিকে তাকানও না। নিজের ঘরের দিকে পা বাড়ান। কয়েক পা পথ মাত্র, অথচ আমার মনে হয় এই কয়েক পা পথ অতিক্রম করতেই তিনি ভীষণ র্ান্ত। বারো বছর আগে বাবার বয়স ছিল আটচল্িশ বছর, কিন্তু তখন তাকে দেখলে মনে হতো সবে চল্িশে পা দিয়েছেন; তারপর চাচার প্ররোচনায় যখন থেকে দাড়ি রাখতে শুরু করেন ১৮ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।