Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আরবি বর্ণগুলো সাপ হয়ে আমাকে পেচিয়ে ধ'রে আমার মুখের কাছে জিভ নাড়ছে আমাকে খাবার জন্য, আর আমি সাপের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছি কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারছি না। শেষে একসময় “মা' ব'লে চিৎকার ক'রে উঠি । বাবা-মা আমাকে দেখতে গেলে আমি তাদের সঙ্গে বাসায় ফেরার জন্য কান্নাকাটি করতাম না, আমাকে রেখেই বাবা-মা ফিরে আসতেন । আমি কথা একটু কম বলতাম ব'লে কারো মিলতো না। দাড়িয়ে থাকতাম । আমাকে একলা থাকতে দেখে হাফিজুদ্দিন হুজুর একদিন ডেকে বলে, তুমি এমন মনমরা হইয়া থাকো কেন? যাও ওগো সাথে খেলা করো ।” আমি না-সূচক ঘাড় নাড়ি। একদিন হাফিজুদ্দিন হুজুর আমার হাত ধ'রে টেনে নিয়ে যান তার ঘরে । কোলে বসিয়ে আমার গায়ে-মাথায় হাত বুলিয়ে বলেন, “বাড়ির লাগি পরান দাপায়ঃ 'আমি হ্যা-সূচক ঘাড় নাড়ি।” 'আল্লার পথে থাকতে হ'লে এট্রু কষ্ট তো অইবোই। তয় যহন বেহেশতে যাইবা তহন আর কোনো কষ্ট থাকবো না । খালি সুখ আর সুখ । পরকালের সেই সুখ পাইতে অইলে ইহজগতে এই কষ্ট করন লাগবো । শোনো, তোমারে যদি কেউ কিচ্ছু কয়, কেউ যদি তোমারে মারে আমারে কইবা। আমি তারে চরম শাস্তি দিমু।' আমি ঘাড় নাড়ি । হুজুর কেমন ক'রে যেন আমার গায়ে হাত বুলায়, চুলে হাত বুলায়, মুখে আঙুল বুলায়। আমার পেটের কাছে হাত দিয়ে তার কোলের আরো কাছে টেনে নেয়। 'বড় বালা পোলা তুমি। আরেকটু বড় অইলে তুমি অইবা আমার প্রিয় গেল..., সেবক অইবা সেবক । তোমার কিছু দরকার অইলে আমার কাছে চাইবা ।” আমি প্রশ্ন করি, “সেবক কী হুজুর? “সেবক অইলো গিয়া হুজুরের প্রিয় বালক, হুজুর যা কইবে সেবকরে তাই শুনতে অইবে। হুজুরের সব কতা মাইন্য করলে সেবক বেহেশতে যাইতে পারবে । তুমি আমার সেবক অইলে বেহেশতে যাইতে পারবা । তারপর বেহেশতে যাইয়া তুমিও সেবক পাইবা, যাহারা তোমার সেবা করিবে । আমার বাবা-মাও তো কোলে বসিয়ে আমাকে আদর করেন। হুজুরের গরম নিশ্বাস পড়ে আমার মাথায়, ঘাড়ে, গালে; তার বুক ঘনঘন ওঠা-নামা আর দুই উরু অস্বাভাবিক নড়াচড়া করে। হুজুর আমার পিঠের সাথে তার বুক আর কোলের সাথে পাছা চেপে ধরে। একহাত ১৭৯ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।