Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

গাইতে পারে না; দেশের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে তারা প্রায় কিছুই জানে না, জানে ইতিহাস এবং সংস্কৃতিকে ঘৃণা করতে! মাদ্রাসার বইয়ের বাইরে অন্য কোনো বই তাদের পড়তে দেওয়া হয় না, ইসলামী গানের বাইরে অন্য কোনো গান শুনতে দেওয়া হয় না, খবরের কাগজ পড়তে দেওয়া হয় না; -মননের সমস্ত দরজা-জানালা বন্ধ করে পশুর মতো তাদেরকে গড়ে তোলা হয় মান্ষরূগী বিশেষ ইতরপ্রাণি হিসেবে! এখন দেশের প্রতি তিনজন শিক্ষার্থীর একজন মাদ্রাসায় পড়ে, মানে এক তৃতীয়াংশ, যা বিপুল সংখ্যক জনশক্তির অপচয় । অথচ আধুনিক শিক্ষায় শিক্ষিত হ'লে এরা হতো দেশের সম্পদ, কিন্তু হয়ে উঠছে বিপদ! একেকটি শিশু-কিশোরের দিকে তাকাই আর আমার বুক থেকে ঝ'রে পড়ে দীর্ঘশ্বাস । কি মায়ামাখা নিষ্পাপ ওদের চেহারা, কি সরল ওদের চাহনি, কি নিষ্ঠা ওদের পাঠে; অথচ উজ্ভ্বল ভবিষ্যতের সকল সন্ভাবনাকে গলা টিপে মেরে ওদের জীবনের কি বাজে অপচয়! এমন সাদা পাতার মতো ওদের হৃদয়, এমন সুন্দর কোমল ওদের মুখ, এমন নরম ওদের হাত; অথচ ওই সাদা পাতা একদিন ভ'রে উঠবে বিদ্বেষ এবং হিংস্রতার কদর্য দাগে, ওই কোমল মুখে চলেছে ভিনদেশী বর্ণমালার ওপর কিন্তু একটু পোক্ত হলেই ওই বর্ণমালার প্রভাবে আঙ্লগুলো আঁকড়ে ধরবে রক্তলোলুপ চাপাতি, মানুষ হত্যা করতে ওদের বুক একটুও কাপবে না! ওদের দিকে তাকালে আমি এক অদ্ভুত ঘোরে ঢুকে আমার শৈশবে ফিরে যাই, আমার গায়ে কাটা দিয়ে ওঠে । ওদের প্রত্যেকের ভেতরে আমি নিজেকে খুঁজে পাই । যেন আমার ছেড়ে আসা শৈশবের জরাজীর্ণ খোলসে ঢুকে বসে আছে ওরা, কিন্তু আমার মতো বেরিয়ে আসতে পারছে না। আমার জীবনও তো ওদেরই মতো বাজে খরচের খাতায় লেখা হয়েছিল, সারাটা জীবন হয়তো অপচয় হতো যেমনি হচ্ছে ওদের ওই বয়স্ক হুজুরের । আমাকে মিরপুর ১৩ নম্বর সেকশনের একটা আলিশান মাদ্রাসায় ভর্তি ক'রে রেখে এসেছিলেন আমার চাচা । উহ্‌, সে কী দুঃসহ জীবন! টিভিতে কার্টুন দেখতে পারতাম না, ক্রিকেট খেলা দেখতে পারতাম না, গলির মধ্যে ক্রিকেট খেলতে পারতাম না, সাইকেল চালাতে পারতাম না, যখন-তখন আইসক্রিম কিংবা পছন্দের কোনো খাবার খেতে পারতাম না, মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে পারতাম না! ঘুমে চোখ খুলতে না চাইলেও ভোর চারটেয় জোর ক'রে তুলে দিতো হুজুররা ৷ হাতমুখ ধুয়ে, ওযু ক'রে দল বেঁধে নামাজ পড়তাম । তারপর দল বেঁধেই পড়তে বসতাম। আমি ছোটবেলায় বেশ চুপচাপ ধরনের ছিলাম বিধায় চিৎকার ক'রে সবার সঙ্গে পড়তে আমার খুব কষ্ট হতো, কানে যেন তালা লেগে যেতো। নিজের পড়ার কথা ভুলে আমি অন্যদের মুখের দিকে তাকিয়ে থাকতাম আর সেই অপরাধে হুজুর স্যার আমার দু- হাতের তালুতে বেত দিয়ে বারি দিতো । আর পড়বো কী! প্যাচানো আরবি ভাষা সহজে আমার মাথায় ঢুকতো না, বারবার ভূলে যেতাম । একদিন ভোরবেলায় স্বপ্ন দেখেছিলাম যে ১৭৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।