ফেসবুকিং করছে। এভাবেই তারা জঙ্গিদের আক্রমণের কাজটি আরো সহজ ক'রে দিচ্ছে আর বিপন্ন করছে নিজেদের জীবন । এদেরকে জাগিয়ে সতর্ক করাও বিপদ । নানা প্রশ্নে জর্জরিত ক'রে কি প্যাচ লাগাবে কে জানে! আমি কয়েক মুহূর্ত তাকিয়ে থাকি তাদের দিকে; একজন তো রীতিমতো নাক ডাকছে, অন্য একজন তার পাশের জনের কাধে প্রেমিকের মতো মাথা এলিয়ে দিয়ে ঘুমোচ্ছে। পুলিশভ্যান পাশ কাটিয়ে আমি এগোই আমার পথে । মিল্কভিটা রোড ছেড়ে বা-দিকে রূপনগরের ৫ নং রোডে ঢুকে পড়ি । রাস্তার পাশের চায়ের দোকানগুলোতে যে ছোট ছোট জটলা চোখে পড়তো তা এখন নেই । আবাসিক মোড়ে এসে , ফ্লের্তিলাডের দোকানসহ কিছু দোকান খুলেছে। সাতসকালে যেসব দোকানে ক'দিন আগেও বাজতে দেখেছি হিন্দি কিংবা অন্য বাংলা গান, সেসব দোকান থেকেই এখন ভেসে আসছে ওয়াজ কিংবা ইসলামী গানের সুর; অধিকাংশ দোকানদারের মাথায়-ই টুপি, দোকানে একটা সহি আবহ সৃষ্টির প্রচেষ্টা! আবাসিক মোড় থেকে ডানে এগিয়ে বা-দিকের ২৩ নং রাস্তায় ঢুকে পড়ি । এমন পাকা রাস্তার চেয়ে মাটির রাস্তাও ভাল; পিচ নেই বললেই চলে, লাল ইটের বুক বেরিয়ে আছে; জায়গা বিশেষে গভীর প্রশস্ত গর্ত, বর্ষায় হাটুজল হয় এখানে, সামান্য বৃষ্টিতেও প্যান্ট গুটাতে হয়। পায়ের তলাটা বাদ দিলে এই রাস্তাটা আমার ভাল লাগে, সুনসান, গাছপালাও আছে বেশ। গলি ধ'রে এগোলেই বোর্টানিক্যাল গার্ডেনের আভাস অনুভব করা যায় শরীরে । রাস্তা লাগোয়া আলিশান মসজিদটা থেকে ভেসে আসা সুরে কান পাতি হাটতে হাটতেই, একজন হুজুর কোরান শরীফ পড়ছে। এই রাস্তার শেষ মাথায় রূপনগর খাল, খালের ওপর পুল, পুল পেরোলেই নিচু পথ ধ'রে মিনিট খানেক এগোলেই বোর্টানিক্যাল গার্ডেনের গেট । খালের এপাশে রাস্তার দু-দিকে দুটো মাদ্রাসা এবং এতিমখানা । বা-দিকে বিল্ডিংয়ের নিচতলায়, জামিয়া আশরাফিয়া ঢাকা মাদ্রাসা ও এতিমখানা; আর ডানদিকে রাস্তার ঢালে নিচু জায়গায় ইটের গীথুনির ওপর টিনের ছাউনি দেওয়া নূরুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা । এখানে এসে বরাবরই আমি কয়েক মুহূর্ত থমকে দীড়াই; ডানে-বায়ে ঘাড় ঘুরিয়ে দেখি দু-পাশের মাদ্রাসার ছেলেগুলোকে। ওরা সামনে-পিছনে মাথা এবং শরীর দুলিয়ে ওদের প্রিয় সহি কিতাব পড়ে । কওমি মাদ্রাসার বইয়ে সুক্মভাবে সাম্প্রদায়িকতা, অন্যধর্মের প্রতি বিদ্বেষপূর্ণ এবং ধ্বংসাত্বক জিহাদী চেতনা ঢুকিয়ে দেওয়া হয়; ক্লাসে পড়ানোর সময় হুজুররা এই বিষয়গুলো আরো বিশদে এবং খোলামেলাভাবে আলোচনা করে; ছোট থেকেই হুজুররা নির্মলের ফজিলত এবং প্রয়োজনে জিহাদের মাধ্যমে নিজের জীবন উৎসর্গ করার বীজমন্ত্র। মাদ্রাসায় অলিখিতভাবে জাতীয় সঙ্গীত নিষিদ্ধ, ছাত্ররা জাতীয় সঙ্গীতের দুটো লাইনও ১৭৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।