Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

বাজাররোড ধ'রে উত্তরদিকে হাটতে শুরু করি । রোজার মাসের সকালবেলার রাস্তার চিত্র অন্য সময়ের চেয়ে ব্যতিক্রম । স্কুল-কলেজ বন্ধ। রান্নার ঝামেলা নেই ব'লে মানুষও একটু দেরি ক'রে ঘুম থেকে ওঠে, রাস্তায়ও এর প্রভাব পড়ে । অন্য সময়ে গলিগুলোতে যারা প্রাতঃভ্রমণ করে এ মাসে তাদেরও দেখা যায় না। রাস্তার পাশের ছোট ছোট হোটেলগুলো এতোক্ষণে ব্যস্ত হয়ে পড়ে; বাতাসে ভেসে আসে পরোটা, ডিমভাজা আর পোড়া তেলের মিশ্রিত গন্ধ; কিন্তু রমজান মাস হওয়ায় এখনো হোটেলগুলো খোলাই হয় নি। বাজাররোড পেরিয়ে মিক্ষভিটা রোডে পৌঁছে বা-দিকের চলন্তিকা মোড়ের দিকে হাটতে থাকি। ১১ নং বাসস্ট্যান্ড থেকে শুরু ক'রে ৬নং এবং ৭ নং সেকশনকে বিভক্ত ক'রে চলত্তিকা মোড়ের কাছে এসে ঈষৎ বেকে প্রশিকা মোড় হয়ে শের-এ-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে মিরপুর রোডের ২ নং বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়েছে মিক্কভিটা রোড । চলন্তিকা মোড় থেকে ৭ নং সেকশনের ভেতর দিয়ে যে এক লেনের রাস্তাটা চলে গেছে সেটার নামও মিক্ষভিটা রোড । পণ্যের নামে রাস্তার নাম হয় কি ক'রে বুঝি না! অথচ একাত্তর সালে এই মিরপুরেই কতো রক্তাক্ত-বিয়োগান্তক ঘটনার জন্ম হয়েছে, সাধারণ মানুষ থেকে শুরু ক'রে মুক্তিযোদ্ধা-বুদ্ধিজীবিদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, বদ্ধভুমিও আছে মিরপুরে । শহীদ মুক্তিযোদ্ধা বা বুদ্ধিজীবিদের নামে মিরপুরে রাস্তার নামকরণ খুব বেশি চোখে না পড়লেও মিক্কভিটার নামে দু-দুটো রাস্তার নামকরণ করা হয়েছে। চলন্তিকা মোড় থেকে ৭ নং সেকশনের এক লেনের মিক্ষভিটা রোডে ঢুকেই রাস্তায় দাড়ানো একটা পুলিশভ্যান চোখে পড়ে । পিছনে বসা চারজন পুলিশ বেঘোরে ঘুমোচ্ছে, চালকও ডানদিকে মাথা এলিয়ে দিয়ে অচেতন । জনগণকে রক্ষা করবে কি এরা? এখন তো নিজেদের রক্ষা করার অবস্থায়ও নেই! এখন যদি জঙ্গিরা এসে অতর্কিত হামলা চালায় তো জেগে উঠার পরিবর্তে মহাঘুমের দেশে পাড়ি দেবে এরা । আজকাল পুলিশ-সেনাবাহনীর সদস্যদের ওপর অতর্কিত হামলা করছে জঙ্গিরা। কিছুদিন আগে মিরপুর বেড়িবাধে পুলিশের অন্ত্র কেড়ে তাদের ওপর হামলা চালিয়ে একজনকে কুপিয়ে হত্যা করে আর বাকিরা তাকে ফেলে যার যার জীবন নিয়ে পালায়। কচুক্ষেতে একজন সেনাসদস্যকে কুপিয়ে আহত করে । এরকম ঘটনা এখন হরহামেশাই ঘটছে। সেনা সদস্যদের চেয়ে বেশি বিপদে আছে পুলিশ কনস্টেবলরা। কারণ তাদেরকে বিভিন্ন এলাকার রাস্তায় রাস্তায় ডিউটি করতে হয়, কিছু বুঝে উঠার আগেই মোটরবাইকে এসে হামলা ক'রে পালিয়ে যায় জঙ্গিরা । কিন্তু এই ঘুমন্ত পুলিশদের দেখে কে বলবে যে দেশ এখন এক ক্রান্তিকাল পার করছে আর তারা নিজেরাও অবস্থান করছে বিপদসীমায়! পরশুদিন সন্ধ্যায় দেখলাম ১৩ নম্বর সেকশনের রাস্তার মোড়ের একটা বেণে পাচজন পুলিশ বসে আছে আর একজন দীড়িয়ে। মেহগনি গাছের সঙ্গে অস্ত্র ঠেকিয়ে রেখে এই ছয়জনের মধ্যে পাচজনই মোবাইল ঘাটছে। উকি দিয়ে দু'জনের মোবাইল স্ক্রীনে তাকিয়ে দেখি তারা ১৭৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।