Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

|. _ পাট. টি সিকি এ ৫ ক্লাস নেই, ঈদের ছুটি শুরু হয়েছে। সকালে উঠার তাড়া না থাকলেও দেহঘড়ি যথাসময়ে জাগিয়ে দিয়েছে। আলসেমি ক'রে বিছানায় শুয়ে না থেকে সকালটা প্রাতঃভ্রমণ আর প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য উঠে পড়ি । বেশিরভাগ ছুটির দিনেই প্রাতঃভ্রমণে যাই বোর্টানিক্যাল গার্ডেনে, বাসা থেকে রূপনগরের ভেতর দিয়ে হেটে গেলে একুশ-বাইশ মিনিট লাগে । ছয়টা দশ বাজে । বাবা বাদে বাকিরা সেহেরি খাওয়ার পর নামাজ প'ড়ে আবার ঘুমিয়েছে, বাবা নামাজ পড়ার পর আর ঘুমান না। আমি ট্রাউজার আর সাদা টি-শার্টটা পরে মানিব্যাগ থেকে শ'খানেক টাকা পকেটে নিয়ে ব্যাগে এক বোতল ঠাণ্ডা জল ঢুকাই, তারপর কেডস্‌ এ পা গলিয়ে ব্যাগটা পিঠে ফেলে বাবাকে দরজা লাগাতে ব'লে নিচে নামি। জনশূন্য গলি। একটুও বাতাস নেই, ওপর থেকে নিচে নামতেই ঘেমে গেছি। সেই রোজার প্রথমদিন বিকেলে একটু বৃষ্টি হয়েছিল, তারপর থেকে আবার টানা খরা চলছে। রোজার প্রথমদিন বৃষ্টি হওয়ায় আমার মা আর ফুফু আলাপ করছিলেন আল্লাহ'র কুদরতের কথা নিয়ে। মা বলেন, "আল্লাহ্‌ মহান, আল্লাহ্‌ দরদী; নইলে এতোদিন বৃষ্টির দেখা নাই, আর রোজার প্রথম দিনেই রোজদারদের কষ্টের কথা চিন্তা কইরা তিনি উদার হস্তে পানিবর্ষণ করলেন । গরমে কষ্ট দিয়ে তিনি তার বান্দাগো পরীক্ষা নেন।' ফুফু মায়ের কথায় সায় দেন, “আল্লাহ্‌র ঠিকই দয়া আছে, মানুষই তারে ডাকার মতো ডাকতে পারে না।' মা ভবিষ্যত্বাণী করেন, “আর বেশি গরম পড়বো না দেইখো। আল্লাহ্‌ তার বান্দাগো আর কষ্ট দিবো না। বৃষ্টিও অইবো ।' রোজার দ্বিতীয় দিন সকাল থেকেই আবার সেই আগের মতো গরম পড়তে শুরু করেছে। ফ্যানের নিচে ব'সে থাকলেও গা থেকে দরদর ক'রে ঘাম ঝরে। দয়ালু আল্লাহ'র কুদরত বটে! ১৭৫ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।