Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

“কসাই পেটের দায়ে পশুহত্যা ক'রে বাজারে মাংস বিক্রি করে; কিন্তু কখনোই সে মানুষ হত্যা করে না। তোমাদের নবীজি কসাই ছিলেন না; কসাইয়ের চেয়েও অনেক বেশি নির্মম, নিষ্ঠুর আর হিংস্র ছিলেন। আর তিনি নিজহাতে শিরোচ্ছেদও করেছেন । আমার কথা শেষ হওয়ামাত্র বাবা হুঙ্কার ছেড়ে টেবিলে রাখা জলপূর্ণ জগে ঘুষি মেরে মেঝেতে ফেলে দেন। ছিটকে কিছুটা জল আমার গায়ে পড়ে, জলে ভেসে যায় মেঝে আর জগ গড়াতে গড়াতে গিয়ে ধাক্কা খায় রান্না ঘরের পানি ফুটানো কলসিতে । আমি আর কোনো কথা না ব'লে অবশিষ্ট এক পিস পাউরুটি প্লেটে রেখেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ ক'রে দিই। আমি ঘরে আসার পরেও অনেকক্ষণ যাবৎ সম্মিলিত কথার ঝড় বইয়ে দেন বাবা, মা আর দাদী। একটু আগেই ঝড়টা থেমেছে। বাংলাদেশের মুসলমানরা প্রতিনিয়ত আমাকে অবাক করে! কিছু মুসলমান আছে যারা মুসলমানদের ইতিহাস পড়ে, জানে; কিন্তু এই বিষয়ে একেবারেই বোবা হয়ে থাকে । আর করেন না, সত্য ইতিহাস স্বীকারও করেন না; সত্য ইতিহাস তুলে ধরলে এরা অমুসলিমদের ষড়যন্ত্র তত্ব উপস্থাপন করেন। অথচ এই বইগুলো লিখে গেছেন আবু জাফর মুহাম্মদ ইবনে আল-ওয়াকেদি'র মতো মুসলিম লেখকেরা; যারা গর্বের সঙ্গে মুহাম্মদের বীরত্বগাথা প্রকাশ করতে কোনো কুগ্ঠাবোধ করেন নি। কেবল অমুসলিমরাই নন, অনেক মুসলিম লেখকও ইতিহাসের এই সত্য স্বীকার ক'রে এইসব গ্রন্থ অনুবাদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছেন। কিন্তু আমাদের এই উপমহাদেশের মুসলিমরা সর্বদাই এইসব ইতিহাস লুকোতে চায় এবং অস্বীকার করে। এমনকি পরবতীকালে ভারতবর্ষে ইসলামী আগ্বাসনের যে নৃশংস অধ্যায়, তাও এরা লুকোতে চায়। আমি নিশ্চিত এরা এটা করে অন্যান্য ধমীয় সম্প্রদায় বা আদর্শের মানুষের কাছে ইসলামের লজ্জা ঢাকবার জন্য; কিন্তু এরা বোঝে না যে তাদের এই প্রচেষ্টা ইসলামের কলঙ্কজনক ইতিহাস ঢাকবার এক ছেঁড়াফৌড়া ব্যর্থ আবরণ মাত্র! তাছাড়া মানবসভ্যতার ইতিহাসে এটা কলক্কজনক হলেও ইসলামের ইতিহাসে এটা গৌরবোজ্জ্বল অধ্যায়, এই ইতিহাস লুকোতে চাওয়া মানে মুসলিম বীরদের অশ্রদ্ধা করা এবং ইসলামী আদর্শচ্যুত হওয়া । আরব বা মধ্যপ্রাচ্যের অন্যসব মুসলিম দেশগুলো এমনটা করে কিনা তা আমার জানা নেই। ১৭৪ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।