সকালবেলা ঘৃম থেকে উঠে, ফ্রেস হয়ে নাস্তা করতে বসতেই বাবা আমাকে চেপে ধরে লেখার প্রসঙ্গ তুলে । আমার তো অস্বীকার করার প্রশ্নই আসে না। আমি লিখেছি কিনা, বাবার এই প্রশ্নের জবাবে বলি, "হ্যা লিখেছি ।' বাবা, আস্তে কথা বলো, আমি তো বয়রা নই।' “কেন আস্তে বলবো? তুই নবীজিকে নিয়ে উল্টাপাল্টা কথা কেন লিখলি? চিবোনো পাউরুটি গলাধঃকরণ ক'রে আমি শান্তভাবে উত্তর দিই, “আমি উল্টাপাল্টা কিছু লিখি নি বাবা । একটা লাইনও মিথ্যা লিখি নি, যা সত্য তাই-ই লিখেছি ।' সত্য লিখেছিস, আমি পড়ি নাই কী লিখেছিস তুই! সব বানানো মিথ্যে কথা, নবীজি আর ইসলামকে হেয় করার জন্য তুই এসব লিখিস। নিজের ঘর থেকে দাদীর ফৌড়ন, “আল্লাহ্ আছে, আল্লাহ্ সব দ্যাখতাছে। নবীজিরে লাইয়া খারাপ কিছু কইলে আল্লাহ'র হাত থেইকা কারো রেহাই নাই! বাবার উদ্দেশে বলি, “বাবা, বাসায় তোমাদের কোনো বিষয়ে তো আমি অসুবিধা করি না, আমার লেখালেখি নিয়ে তোমরা কেন মাথা ঘামাও, এইসব খবর তোমাদেরকে কে দেয়? “সে যে-ই দিক, মিথ্যা তো দেয় নাই। তুই কেন করিস এসব? আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না, তোকে জন্ম দিয়ে কী এতোই অপরাধ ক'রে ফেলেছি আমরা? তুমি একটু ইসলামের ইতিহাস পণড়ে দেখ তাহলেই বুঝতে পারবে যে আমি কিছুই বানিয়ে লিখি নি।” তুই পড় ওইসব কাফের কুলাঙ্গারদের লেখা , আমার পড়ার দরকার নাই । ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ক'রে ইসলামকে হেয় করার জন্যে কাফেরা ওইসব ছাই-পাশ লেখে আর তোর মতো নির্বোধ গাধা সেগুলো পড়ে । “আমি যা লিখেছি তাতে নতুন কিছু নেই, আর তুমি যাদের কাফের বলছো সেই অমুসলিমরা ওসব কথা লেখে নি, তারা অনুবাদ করেছে মাত্র। মুহাম্মদের বীরত্তে মুদ্ধ হয়ে ওইসব ইতিহাস লিখে গেছেন মুসলমানরাই ।' “কোনো মুসলমানের সন্তান এইসব মিথ্যা ইতিহাস লিখতে পারে না। আল্লাহ'র আদেশ ছাড়া নবীজি কোনো কাজ করেন নি। নবীজির মতো দয়ালু আজ অব্দি পৃথিবীতে জন্ম নেয় নি, কোনোদিন জন্মাবেও না ।” সঙ্গে তার ধর্ম নিয়ে এভাবে তর্ক করতাম, তাহলে আমি তার পুত্র হলেও এতোক্ষণে তিনি আমার শিরোচ্ছেদ করতেন । কিন্তু আমি নিশ্চিত তুমি আমাকে তো নয়ই, এমনকি কেউ যদি আমাকেও খুন করে, তুমি সেই খুনিকেও খুন করতে পারবে না । গর্জে ওঠেন বাবা, “মুখ সামলে কথা বল, নবীজি কি বাজারের কসাই যে শিরোচ্ছেদ করবেন? ১৭৩ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।