কাফেলা সিরিয়া থেকে মক্কা ফিরছে। তখনই তিনি সেই কাফেলা আক্রমণ ক'রে মালামাল লুষ্ঠনের সিদ্ধান্ত নেন এবং সাড়ে তিনশো অনুসারীকে সঙ্গে নিয়ে পানির কুপসমৃদ্ধ বদর নামক মরুদ্যানে কাফেলাটির জন্য অপেক্ষা করতে থাকেন। এরই মধ্যে কোনোভাবে আবু সুফিয়ানের কাছে মুহাম্মদের এই ষড়যন্ত্রের কথা পৌঁছে যায়। তিনি এই দুঃসংবাদটি জানিয়ে এসে মুহাম্মদ ও তার বাহিনীর হাত থেকে কাফেলা রক্ষা করতে পারে। পরে উপস্থিত বুদ্ধি খাটিয়ে তিনি কাফেলা নিয়ে বদরের পথে না গিয়ে লোহিত সাগরের ধার দিয়ে সতর্কতার সাথে এবং নিরাপদে মক্কায় পৌঁছান। কিন্তু তার পৌঁছার আগেই দুঃসংবাদ শুনে মক্কা থেকে সাতশ (মতান্তরে হাজার) কোরাইশের একটি দল কাফেলাটি উদ্ধারের জন্য বদরের ভিন্ন পথে রওনা হয়ে যায়। এদিকে বদরে আগে থেকেই ওৎ পেতে থাকা মুহাম্মদ জানেন না যে আবু সুফিয়ান অন্য পথে মক্কা পৌঁছে গেছে। তিনি নিজের সৈন্যদের জন্য তাদের তাবুর কাছে একটি পানির কূপ রেখে অবশিষ্ট পানির কুপগুলো বালি দিয়ে বন্ধ ক'রে দেন যাতে কাফেলার কোরাইশরা পানি খেতে না পারে, রন্ত-তৃষ্গর্ত থাকে । সফল হয় মুহাম্মদের এই ধূর্ত ও নিষ্ঠুর পরিকল্পনা, মক্কা থেকে আগত কাফেলা উদ্ধারকারী দলটি মরুপথ পাড়ি দিয়ে যখন বদরে পৌঁছায়, তখন তারা র্রান্ত-তৃষ্তার্ত; পানির কূপ বালিপূর্ণ থাকায় তাদের তৃষ্ণা নিবারণের কোনো উপায় থাকে না। ভোররাতে মুহাম্মদ আবু সুফিয়ানের কাফেলা মনে ক'রে কলান্ত-তৃষ্থার্ত কোরাইশদের উদ্ধারকারী দলটির ওপর নির্মমভাবে আক্রমণ করে। দু-পক্ষে তুমুল যুদ্ধ হয়, সংখ্যায় দ্বিগুণ কিংবা তারও বেশি থাকা সত্বেও তৃষ্ণার্ত থাকায় কোরাইশরা যুদ্ধে হারতে থাকে এবং এক পর্যায়ে তারা পিছু হটতে বাধ্য হয়। যুদ্ধে কোরাইশ গোত্রের পঞ্চাশজন নিহত হয় এবং আরো প্রায় পঞ্চাশজন হয় বন্দী, পরবতীতে মুহাম্মদের নির্দেশে বন্দীদের অনেককেই হত্যা করা হয়। অন্যদিকে এই যুদ্ধে মুহাম্মদের বাহিনীর মাত্র পনেরজন নিহত হয়। এই যুদ্ধ মুহাম্মদকে দারুণ আত্মবিশ্বাসী ক'রে তোলে এবং তিনি তার বোঝাতে সক্ষম হন যে স্বয়ং আল্লাহ'র ফেরেশতা তাদের পক্ষে যুদ্ধ করেছেন, নইলে এই যুদ্ধে কোনোভাবেই তারা কোরাইশদের সঙ্গে পেরে উঠতেন না। আর এরপরই তার এই আত্মবিশ্বাসের খড়গ নেমে আসে মদিনার ইহুদিদের ওপর । প্রথমেই তিনি এক তুচ্ছ ঘটনায় পুরো বানু কাইনুকা গোত্রকে মদিনা থেকে উচ্ছেদ করেন। বানু কাইনুকা গোত্রের এক তরুণের বিরুদ্ধে মুসলিম এক মেয়েকে উত্যক্ত করার ওঠে, এমনও হতে পারে যে তরুণ মেয়েটিকে প্রেম নিবেদন করেছিল । ইসলাম ধর্মে তো প্রেমও নিষিদ্ধ! এই উত্যক্ত অথবা প্রেম নিবেদনের অপরাধে একজন মুসলিমের হাতে তরুণ খুন হয়। খুনি মুসলিমকে আবার খুন করে একজন ইহুদি । এই অপরাধে মুহাম্মদ পুরো বানু কাইনুকা গোত্রকে ঘেরাও করে, টানা পনেরদিন অবরোধের পর ইহুদিরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। মুহাম্মদ ইহুদি ১৭০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।