আগে বাবা আমাকে তুই ক'রে বলতেন, আমিও বাবাকে আব্বা আর মাকে আম্মা ব'লে ডাকতাম । গত চার বছর ধ'রে তাদেরকে বাবা-মা বলে ডাকি । আমি জানি বাবা শব্দটি ফারসি; বরং আব্বা শব্দটিই আরবি বা ফারসি নয়, আরামাইক শব্দ। ছোটবেলা হয়। বাবা-মা, কাকা-কাকি, জ্যাঠা-জেঠিমা, দিদি, জল এসব নাকি হিন্দুয়ানী শব্দ; এসব শব্দ মুখে বলা বা লেখা নাকি গুনাহ! শব্দের প্রতি তাদের ঘৃণা দেখে আমি ইচ্ছে করেই বাবা, মা, জল এই শব্দগুলো ব্যবহার করতে শুরু করি। পুরো পরিবারের সঙ্গে আমার বিশ্বাসের দ্বন্দের শুরুও তখন থেকেই । তখন থেকেই বাবা-মা*র সঙ্গে আমার মানসিক দূরত্ব বেড়ে যায়, আর বাবা আমাকে তুই*র পরিবর্তে তুমি ক'রে বলতে শুরু করেন। মা অবশ্য এখনো আমার সঙ্গে তুই করেই কথা বলেন। বাবার আর আমার মাঝখানে একটা প্রাচীর গড়ে উঠেছে; ধর্মের প্রাচীর, বিশ্বাসের প্রাচীর । আমার চাচা নিপুণ হাতে আমাদের পিতা- পুত্রের মাঝখানের এই প্রাচীরটা আরো উঁচু করেছেন, প্রাচীরের ওপরে কাটাতার স্থাপন করেছেন এবং এখন তা যত্রের সঙ্গে রক্ষণাবেক্ষণ করছেন তিনি। আমি বাবার আলো-ছায়াময় মুখের দিকে তাকাই । মা রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে কোনো একটা খাবারের বাটি রেখে বাবার মাথার পাশ দিয়ে একবার আমার দিকে তাকিয়ে পুনরায় রান্নাঘরে চলে গেলে বাবা মমতা মাখানো কণ্ঠে আবার বলেন, 'যাও, হাত-মুখ ধুয়ে এসো, আমার কথাটা রাখো ।” বাবার এই মমতা মাখানো শব্দপগ্তলোর যে অন্তর্গত দ্যোতনা আমার কানে বাজে তা ব্যথা হয়ে আছড়ে পড়ে আমার হৃদয়ে, অপরাধীর মতো চোখ নামিয়ে নিই বাবার চোখ থেকে, যদিও জানি আমি অপরাধী নই। আমাকে একইভাবে নিরুত্তর দেখে এবার বাবা তোমার ভাল চাই, আমার অনুরোধটা রাখো, আমাকে একটু শান্তি দাও।' বাবার মুখনিশ্রিত প্রতিটি শব্দের গায়ে জড়ানো অনুরোধ, আকুতি, আবদার আর অসহায়ত্ব! বাবা কখনোই এভাবে কথা বলেন না আমার সঙ্গে, এমন কি দাদী এবং চাচার সামনেও তাকে এতোটা অসহায় অবস্থায় দেখি নি কখনো; বাবা যেন অসহায়ত্ের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছেন! বাবার কণ্ঠস্বর শুনে আমার বুক ভেঙে যায়, আমি কি কেদে ফেলবো! আমি বাবার চোখের দিকে তাকিয়ে আমার বা হাত তার ডান হাতের ওপর রাখি, “তোমাকে আর মাকে শান্তি দিতে পারলে আমার চেয়ে সুখী কেউ হবে না বাবা । শুধু আমার এই অনুরোধটা রাখো, তাহলেই তোমার মা আর আমি শান্তি পাব ।” আমাদের চার হাত এক জায়গায়, আমি আমার দুই হাতের মধ্যে বাবার ডান হাতটা আরেকটু শক্ত ক'রে ধ'রে বলি, 'আমাকে ক্ষমা করো বাবা। তুমি আমাকে বাড়ি ১৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।