হামলার নির্দেশনা দেওয়া । নাখলা মদিনা থেকে নয় দিনের এবং মক্কা থেকে দুই দিনের দূরত্বের পথ। জাহাস তার দল নিয়ে নাখলায় পৌঁছে কোরাইশদের কাফেলার জন্য অপেক্ষা করতে থাকে । তখন রজব মাস, ওমরাহ পালনের সময়। আরব সংস্কৃতি অনুযায়ী রজব মাসে যুদ্ধ এবং রক্তপাত নিষিদ্ধ হলেও মুহাম্মদ তা উপেক্ষা করেই তার অনুসারীদেরকে পাঠান কোরাইশদের মালামাল লুগ্ঠনের জন্য । সময়টা যেহেতু ওমরাহ পালনের তাই জাহাসের দলের একজন মাথা ন্যাড়া করে যাতে কোরাইশরা তাদেরকে ওমরাহ্ পালনকারী মনে ক'রে বিভ্রান্ত হয়! হয়ও তাই, কাফেলাটি তাদেরকে ওমরাহ্ পালনকারী ধার্মিক দল ভেবে অসতর্কভাবে কাছে আসতেই তারা অতর্কিত হামলা চালায়। কাফেলার একজন পালিয়ে গেলেও জাহাস এবং তার দল বাকি তিনজনের একজনকে খুন এবং অন্য দু'জনকে বন্দী ক'রে মদিনায় নিয়ে আসে, সঙ্গে লুষ্ঠিত মালামাল। মুহাম্মদ এই বন্দী দু'জনের মুক্তিপণ বাবদ অর্থ আদায় করে কোরাইশদের কাছ থেকে । লুগ্ঠিত মালামাল এবং মুক্তিপণের অর্থ পেয়ে তিনি আর তার অনুসারীদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত এবং ইসলাম প্রচারে সুবিধা হয়। আধুনিককালে এটাকে বলা হয় ডাকাতি এবং অপহরণের মাধ্যমে অর্থ উপার্জন । অনেকটা এই ঘটনাটির মতোই একটি ঘটনা গতবছর আমাদের দেশেও ঘটে । আশুলিয়ার কাঠগড়া বাজারে একদল ডাকাত ব্যাংক ডাকাতি করতে যায়; ব্যাংকের ব্যবস্থাপক, নিরাপত্তাকর্মী, গানম্যান এবং একজন গ্রাহককে গুলি ক'রে হত্যা এবং ব্যাংক লুঠ করে তারা; এরপর ডাকাতরা পালানোর সময় জনতা তাদের ধাওয়া করলে তারা এলোপাথারি গুলি এবং বোমা ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে, ডাকাতদের গুলি এবং বোমার আঘাতে চারজন নিহত হলেও জনতার হাতে দু'জন ডাকাত আটক হয় ও গণধোলাইয়ে একজন মারা যায়। এরপর আটকৃত দু'জনের তথ্যে ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতার করা হয় এবং ইসলামী জঙ্গি সংগঠন '“জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ'র (জেএমবি) সদস্য; তারা নিজেদের জীবনযাপন এবং বাংলাদেশে শতভাগ ইসলামী খেলাফত প্রতিষ্ঠার লক্ষে জঙ্গি কার্যক্রম পরিচালনার অর্থ সংগ্রহের জন্য ব্যাংক ডাকাতি করতে যায়। এই ডাকাত দল অর্থাৎ জেএমবি সদস্যদের উদ্দেশ্য আর মুহাম্মদ ও তার অনুসারীদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জেএমবি'র এই সদস্যরা তাদের নবীজির জীবন ও কর্ম থেকে থেকে অনুপ্রাণিত হয়েই ব্যাংক ডাকাতি করতে যায়। কিন্তু দুর্ভাগ্য এই জেএমবি সদস্যদের যে তারা আধুনিক রাষ্ট্রব্যবস্থার ধাতাকলে পড়েছে, ফলে গত মে মাসে তাদের ছয়জনের ফীসি, একজনের যাবজ্জীবন এবং দুই জনের তিনবছরের কারাদপ্ডাদেশ দিয়েছে আদালত; যা মুহাম্মদের ক্ষেত্রে হয় নি। নাখলা হামলার পর হয় সেই কুখ্যাত বদর যুদ্ধ, মুসলমানদের কাছে অবশ্য বিখ্যাত! কিন্ত সকল মানবতাবাদী, নিপীড়িত জনগণের পক্ষের মানুষের কাছে এটা কুখ্যাত যুদ্ধ-ই হওয়া উচিত। নাখলা হামলার দুই মাসের মাথায় অর্থাৎ মার্চ মাসে মুহাম্মদ জানতে পারেন যে মক্কার কোরাইশ নেতা আবু সুফিয়ান বিন হারবের নেতৃত্বে বেশ বড় একটি বাণিজ্য ১৬৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।