Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

বা আল্লাহ্‌র খুব ঘনিষ্ঠজন মনে করে এবং আমাদেরকে তাদের শিষ্যত্ব গ্রহণ করার আহ্বান জানায়, তাই ব'লে আমরা সবাই তো আর নিজেদের বিশ্বাস এবং আদর্শ ছেড়ে তাদের আদর্শ এবং শিষ্যত্ব গ্রহণ করি না; কেউ কেউ হয়তো করে । মদিনার ইহুদিরা তাদের দৈনন্দিন কাজ-কর্ম নিয়ে ব্যস্ত থাকতো; ফলে কোথাকার কোন মুহাম্মদ নিজেকে আল্লাহ্‌র নবী দাবী ক'রে ইসলাম নামক একটি নতুন ধর্মের প্রচার এবং প্রতিষ্ঠা করতে চায়, তাতে তাদের কিছু যায়-আসে না। ইহুদিদের দলে ভেড়াতে কোরানের নতুন নতুন আয়াত নাজিল করলেও ইহুদিরা তা ভ্রান্ত মতবাদ ব'লে উড়িয়ে দেয় যেমনটা কোরাইশরা উড়িয়ে দিয়েছিল পাগলের প্রলাপ ব'লে । তবে মদিনার বহুশ্বরবাদীদের অনেকেই ইসলাম গ্রহণ করে, বিশেষত এটা বহুলাংশে বেড়ে যায় নাখলা হামলা এবং বদরযুদ্ধের পর লুগ্ঠিত ধন-সম্পদের লোভে । মদিনায় মুহাম্মদ এবং তার অনুসারী মুহাজিরদের মাসের পর মাস কেটে গেলেও তারা কোনো সুবিধাজনক রোজগারের পথ খুঁজে পাচ্ছিল না, এভাবে মাসের পর মাস চলতে থাকলে মুহাম্মদের অনুসারীরা হতাশ হয়ে পড়ে এবং তার নবুওতির ব্যাপারে সন্দেহ প্রকাশ করে। মুহাম্মদ মক্কায় থাকতে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আল্লাহ তাদেরকে বহু আশ্রয় এবং তাকিয়ে থাকতে হয়; মুহাম্মদ আল্লাহ'র কাছ থেকে তাদের জন্য কোনো অলৌকিক সুবিধা এনে দিতে পুরোপুরি ব্যর্থ হয়। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মুহাম্মদ তখন আবার কোরানের আয়াত নাজিলের কৌশল অবলম্বন ক'রে অনুসারীদের সন্দেহ দূর করার চেষ্টা করেন এবং এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে থাকেন । অবশেষে তিনি সিদ্ধান্ত নেন সিরিয়া থেকে মক্ায় প্রত্যাবর্তনরত কোরাইশদের বাণিজ্য কাফেলায় হামলা ক'রে তাদের মালামাল লুণ্ঠন করবেন। তবে তার এই সিদ্ধান্তে অনুসারী মুহাজিররা আরো হতাশ হয়ে পড়ে এবং তারা তাদেরই আত্মীয়-স্বজন । কিন্তু চতুর মুহাম্মদ আবারো কোরানের আয়াত নাজিলের কৌশল অবলম্বন ক'রে তার অনুসারীদের রাজি করান এবং তাদের মনোবল বৃদ্ধি করেন। মদিনায় হিজরতের আট মাস পর ৬২৩ খিষ্টাব্দের ফেুয়ারি মাসে মুহাম্মদের নির্দেশে তার অনুসারীরা প্রথম হামলা চালায় কোরাইশদের একটি বাণিজ্য কাফেলায়, কিন্তু হামলাটি ব্যর্থ হয়। এরপর তারা পর্যায়ত্রমে আরো পাচটি হামলা চালায়, যার সর্বশেষ তিনটির নেতৃত্ব দেন স্বয়ং মুহাম্মদ; কিন্তু তাদের পাচটি হামলাই ব্যর্থ হয়! এর পরের বছর, অর্থাৎ ৬২৪ খিষ্টাব্দের জানুয়ারি মাসে মুহাম্মদের নির্দেশে আব্দুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে আট সদস্যের একটি দল নাখলা নামক স্থানে নাটকীয় ছলনার মাধ্যমে কোরাইশদের বাণিজ্য কাফেলায় হামলা চালায়। পূর্বের হামলাগুলো ব্যর্থ হওয়ায় সতর্ক মুহাম্মদ গোপনীয়তা রক্ষার্থে হামলার উদ্দেশে রওনা হওয়ার আগ মুহূর্তে জাহাসের হাতে একটা চিঠি দিয়ে জানান যে দু-দিনের পথ পাড়ি দেবার আগে সে যেন চিঠিটা না খোলে। জাহাস দু-দিন পর চিঠিটা খুলে দ্যাখে তাতে নাখলায় অবস্থান এবং ১৬৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।