Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

ফ্রান্সের চিত্রও একই । আর এদিকে বহুদূরের বাংলাদেশে ব'সে হামলাকারীদের কওমের ভাই-বোনেরা এই সিদ্ধান্তে পৌঁছচ্ছে যে ইয়োরোপিয়ানরা বর্ণবিদ্দেষী-ইসলাম বিদ্বেষী, শেতাঙ্গদের বিদ্বেষের শিকার হয়ে ব্যক্তিগতভাবে কেউ কেউ হামলা চালাচ্ছে। আইএস হামলার দায় স্বীকার করলে সে-ব্যাপারে বাংলাদেশী কওমের ভাই-বোনেরা অনেকেই উচ্ছ্বসিত হয়, আবার অনেকে বলে এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, আল্লাহ্‌ বা নবী এমন হামলার আদেশ দেন নি! হামলাকারীদের এই কওমের ভাই-বোনেরা জেনে বা না জেনে অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যা বলে। সত্য হচ্ছে, আল্লাহ আদেশ দেন নি; কেননা আল্লাহ'র কোনো অস্ভিত্ব-ই নেই। যার অস্তিত্ব নেই সে কি ক'রে আদেশ দেবে? কোরান তো মুহাম্মদের প্রলাপ! আর মিথ্যা হচ্ছে, নবী আদেশ দেন নি; কিন্তু ইতিহাসের সত্য হচ্ছে নবী কোরানে আদেশ দিয়েছেন যা কওমের ভাই-বোনেরা সর্বদাই অস্বীকার করে। ফলে কওমের ভাই-বোনদের মিথ্যাচারের জবাব দিতে এবং মুহাজিরদের সন্ত্রাসী কর্মকাণ্ডের এতিহাসিক শিকড় ও ইতিহাসের সত্যতা খুজতেই আমার এই লেখা । এই যে মুহাজির হয়েও মধ্যপ্রাচ্যের মুসলমানরা ইয়োরোপ-আমেরিকার অধিবাসীদের ওপর হামলা চালাচ্ছে, এটা মুসলমানদের জন্য নতুন কিছু নয়; চৌদ্দশো বছর আগেই এর সূচনা হয়েছিল। চলুন কওমের ভাই-বোনেরা আমরা একটু চৌদ্দশো বছর আগের ইয়াসরিব নগর অর্থাৎ বর্তমানের মদিনা থেকে ঘুরে আসি। যেহেতু যুদ্ধবাজ মুহাম্মদের কু-কীর্তির কথা এই ছোট্ট লেখায় তুলে ধরা সম্ভব নয়, তাই শুধু মদিনায় মুহাজির হিসেবে অবস্থানের সময়ের কয়েকটি হামলার কথা তুলে ধ'রে অতীতের সঙ্গে বর্তমানের সেতুবন্ধটি খোজার চেষ্টা করবো । ৬২২ খিষ্টাব্দের জুন মাসে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তার হিজরতের আগে-পরে আরো কিছু নব্য মুসলমান মক্কা থেকে মদিনায় হিজরত করে তার-ই প্ররোচনায় । মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে মদিনার আনসার অর্থাৎ মদিনানিবাসী নব্য মুসলমানরা আশ্রয় দেয়। মুহাম্মদের মদিনায় হিজরতের ব্যাপারে মুসলমানদের আরেকটি মিথ্যাচার হচ্ছে, কোরাইশদের হাত থেকে বাচতে তিনি মদিনায় পালিয়েছিলেন। কথাটা যে সত্য নয় তা কোরানের মধ্যেই নিহিত আছে-আর যে-কেউ আল্লাহ'র পথে দেশত্যাগ করবে সে পৃথিবীতে বহু আশ্রয় ও প্রাচুর্য লাভ করবে। আর যে-কেউ আল্লাহ্‌ ও রসুলের উদ্দেশে দেশত্যাগী হয়ে বের হয় আর তার মৃত্যু ঘটে তার পুরস্কারের ভার আল্লাহ'র ওপর । আল্লাহ্‌ তো ক্ষমাশীল, পরম দয়ালু (সুরা নিসা-৪:১০০)। মদিনায় হিজরতে অনিচ্ছুক মক্কার নব্য মুসলিমদেরকে বোঝাতেই মুহাম্মদকে এই আয়াত নাজিলের কৌশল অবলম্বন করতে হয়। তাছাড়া কোরাইশরা তাদের ধর্ম এবং সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাশীল থাকলেও তারা সহিষ্ণু ছিল বলেই নবুওতির পর থেকে তেরো বছর মুহাম্মদ তাদেরকে নানাভাবে উত্যক্ত করা সন্ত্ব্ও তারা তাকে হত্যা করে নি। মুহাম্মদ তাকে নবী হিসেবে মেনে নিতে এবং ইসলাম কোরাইশদের দেবদেবী এবং তাদের সনাতন রীতিনীতি নিয়ে কটাক্ষ করেন, তাদেরকে আল্লাহ্‌র শাস্তির ভয় দেখান এবং তাদের পূর্বপুরুষগণ আল্লাহ্‌র শান্তি ভোগ করছে ব'লে ১৬৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।