Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

০৮৮১৬৯৯০০০৯ স্পা ০ ----০০-৮াশ_ বারান্দায় এসে চেয়ারে বসার পরপরই একটা কবুতর এসে রেলিংয়ে বসে, ওটাকে দেখে আসে আরেকটা । বারবার ঘাড় নেড়ে নেড়ে আমার মুখের দিকে তাকায় ওরা, এর অর্থ জানতে চায়-খাবার কই? ছাদ থেকে ওরা নেমে আসে খাওয়ার লোভে, প্রায়ই আমি এখানে ব'সে ওদেরকে চাল খাওয়াই; ওরা রেলিংয়ে বসে আমার হাত থেকে চাল খায়। আমি কৌশলে আস্তে আস্তে হাত টেনে আনলে ওরা গ্রিলের ফাক গলে আমার কোলের মধ্যে চলে আসে । আমি উঠে গিয়ে আমার খাটের নিচে ওদের জন্য রাখা মোটা চালের পাত্র থেকে একমুঠো চাল এনে ওদেরকে খাওয়াতে থাকি। মনটা ভাল নেই, মেজাজটাও চণ্ড়ে আছে; আর মন ভাল না থাকলে বা মেজাজ চড়ে থাকলে আমি পশুপাখি-গাছপালা-নদীর সাথে সময় কাটাই; ওরা মন ভাল ক'রে দেয়। এই মন ভাল না থাকা আর মেজাজ চণ্ড়ে থাকার কারণ সাতসকালে বাবার সাথে ঝগড়া হয়েছে, ঝগড়ার কারণ আমার একটি লেখা । গতকাল জার্মানীর পশ্চিমাঞ্চলীয় শহর ফিহেনহাইমের একটি সিনেমা কমপ্রেভে মুখোশ পরা এক বন্দুকধারীর হামলায় পঞ্থাশজন আহত হয়েছে। জার্মানীতে এই হামলা নতুন নয়, এর আগেও বেশ কয়েকবার হামলা হয়েছে এবং যথারীতি হামলাকারী হয় আফ্রিকা নয়তো মধ্যপ্রাচ্যের মুসলমান । কেবল জার্মানীতেই নয়; কিছুদিন পরপর ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাষ্ট্রেও হামলা চালাচ্ছে ইসলামী জঙ্গিরা । এই তো সপ্তাহ দুয়েক আগেও মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমপ্রেমীদের একটি নৈশর্লাবে এক বন্দুকধারীর হামলায় উনপঞ্জাশ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়। গত বছর জানুয়ারিতে মুহাম্মদকে নিয়ে কার্টুন প্রকাশের কারণে ফ্রানের ব্যঙ্গাত্বক ম্যাগাজিন শার্লি এবদোর কার্যালয়ে হামলা চালিয়ে বারোজনকে হত্যা করে আইএস জঙ্গিরা, এরপর থেকে ১৬৪ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।