Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

শ্বশানে তোমার ভয় লাগে না? তুমি তো আছো, তুমি থাকলে কীসের ভয়! ও আবছা অন্ধকারে তাকালো আমার মুখের দিকে, আমি ওর চোখে-মুখে দেখতে পেলাম আমার বিশ্বাস আর নির্ভরতার প্রতিবিস্ব! মনে হলো যে কথাটার জন্ম হয়ে বৃক্ষের মতো একটু একটু ক'রে বেড়ে উঠেছে আমার ভেতরে, তা আর একা একা ব'য়ে নিয়ে যাবার দরকার কী? এখনই সময় ওকে বলবার । ওর ডান হাতটা নিজের হাতে নিয়ে, চোখে চোখ রেখে বললাম, 'অরিত্র, এই শশানে কতো জীবন নিঃ্শ্বেষ হয়, আর আমরা যদি এখান থেকেই আমাদের নতুন জীবন শুরু করি! ও মুহূর্ত মাত্র সময় নিলো, তারপর কেঁদে ফেললো । কাদতে কাদতে পাগলের মতো আমাকে বুকে জড়িয়ে ধরলো, আমিও আকড়ে ধরলাম ওকে । যেন এই মুহূর্তটুকুর জন্য তৃষ্ঠাতুর হয়ে আমরা দু'জনই অপেক্ষা ক'রে ছিলাম অনন্তকাল, আমরা একে অপরের বুকের খরা নিবারণ করলাম আলিঙ্গনছায়ায়-চুম্বনসুধায়! শ্বশান মানবজীবনের অন্তিম বিচ্ছেদের জায়গা হলেও আমাদের দু'জনের কাছে তা হয়ে রইলো মিলনভ্থল। ১৬৩ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।