Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আমরা একদিন গেলাম সাগরদাড়িতে কবি মাইকেল মধুসুদন দত্তের জন্যস্থানে, আরেকদিন নড়াইলে চিত্রশিল্পী এসএম সুলতানের বাড়িতে । শিল্পী এবং কবির বাড়িতে দারুণ সময় কাটলো আমাদের । কবি এবং শিল্পী দু'জনের কেউ-ই স্ব-শরীরে পৃথিবীতে নেই, ত তবু মনে হলো তারা আছেন, সর্বত্র আছেন! মাইকেল নয় বছর বয়সে সাগরদাড়ি থেকে কোলাকাতায় পাড়ি দিয়েছিলেন; আমি বাড়ির খাট, চেয়ার, সিন্দুকসহ নানান ব্যবহার্য জিনিস হাত দিয়ে স্পর্শ করলাম নিষেধ থাকা সত্তেও, কোথাও না কোথাও মধুর হাত নিশ্চয় পড়েছিল, সিন্দুকে কি চেয়ারে রাগত মধুর পায়ের দু-চারটা লাথি পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয় যায় না; তা পড়ুক, যে জিনিসে মধুর স্পর্শ লেগেছে তা আমি স্পর্শ করবো না তা কি হয়! আমার মনে হলো, সাগরদীড়ির সকাল-দুপুরটায় জড়িয়ে আছেন মধু; ওই তো কৃষ্ণবর্ণের বালক মধু মায়ের কোলে শুয়ে রামায়ণ-মহাভারতের গল্প শুনছে, জেঠিমাদের জ্বালাতন করছে, পাশের গ্রামের মৌলবীর কাছ থেকে ফারসি শিখে বই হাতে রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছে নিচু স্বরে গজল গাইতে গাইতে; ওই তো ডানপিটে মধু কপোতাক্ষের পারে বন্ধুদের সঙ্গে দৌঁড়- ঝাপ, হই-চই আর দুষ্টমিতে মত্ত! মুমূর্ু কপোতাক্ষ দেখে হতাশ হলেও ওই কপোতাক্ষকেই ্রমত্ত পদ্মার মতো মনে হলো যখন কপোতাক্ষের জলে হাত-পা-মুখ ভিজিয়ে উঠার সময় অরিত্র আমার দিকে ওর হাত বাড়িয়ে দিলো! নড়াইলে চিত্রশিল্পী এসএস সুলতানের বাড়িতে গিয়েও মনে হলো ওই তো সুলতান চিত্রা নদীর পারে ব'সে ছবি আঁকছেন, বজরায় ভাসছেন চিত্রার বুকে, ঝৌপ-ঝাড়ের মধ্য দিয়ে একা একা হাটছেন, পোষা প্রাণিগুলোর সাথে কথা বলছেন আর ওদেরকে খাওয়াচ্ছেন! আসার আগেরদিন বিকেলে দু'জনে আড্ডা দিচ্ছিলাম ওদের এলাকার শ্বশানঘাটের একটা গাছের গৌড়ার বাধানো বেদিতে । কিছু আগেও বাচ্চারা খেলাধুলা করছিল, দিনের আলো কমে আসায় ঘরে ফিরেছে ওরা । সুনসান শ্শানে কেবল আমরা দু'জন। আমার ভেতরে বিদায়ের সুর বাজতে শুরু করেছে । রাত পোহালেই আমি চ'লে যাব ফরিদপুরের নিজের বাড়িতে, কিন্তু ওকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। ওকে ছেড়ে কাল চ'লে যাব ভাবতেই ভেতরটা যেন ভেঙেচুরে মুচড়ে যাচ্ছে! বিকেল মাথা এলিয়ে দিলো সন্ধ্যার কোলে কিন্তু আমাদের উঠবার নাম নেই; ঘনানো অন্ধকারে নীরব শশানঘাটে ভয়ও নেই। শ্রশানের গাছগুলো মাথার ওপরে নীরব, যেন চুপিসারে শুনছে আমাদের কথা! আমি বললাম, “ফেরার পথে তুমি ফরিদপুরে নামবে, আমাদের বাড়িতে কয়েকদিন থাকবে, তারপর দু'জন একসঙ্গে ঢাকা যাব । ও আমার কথায় রাজি হলো। একথা-সেকথা আরো কতো কথা দু'জনে বললাম, তবু যেন কি কথা থেকে গেল বাকি! ওর ভেতরেও যে বিদায়ের সুর বাজছে তা আমি বুঝতে পারলাম থেকে থেকে ওর উদাসীন হওয়া দেখে । একসময় ও বললো, “চলো উঠি।' বললাম, বসি আরো কিছুক্ষণ ।” ১৬২ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।