Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

একে অন্যকে নিবিড়ভাবে অনুভব করতে শুরু করেছি । আমার বিষয় সমাজ বিজ্ঞান, সেকেন্ড ইয়ার থেকেই আমি বিভিন্ন এন,জি,ও'র প্রজেক্টে কাজ করতে শুরু করেছিলাম, ফিন্ডে যাবার আগে আমি ওর মুখে মন খারাপের ছায়া দেখতে পেতাম । ও জানতো আমি কবে ফিরে আসবো, তারপরও আমার রুমে গিয়ে রুমমেটদের কাছে খোজ নিতো আমি এসেছি কিনা । ফিরে আসার পর আমি ওর মুখে ছায়ার পরিবর্তে দেখতে পেতাম ঝলমলে রোদ্দুর । এভাবেই রোদ-ছায়ায় ফুরোতে লাগলো আমাদের দিন। ওর অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হলো, আমার তখনো একটা পরীক্ষা বাকি। পরীক্ষা শেষ হওয়ার পরও বাড়িতে না গিয়ে ও হলেই রয়ে গেল, আমার পরীক্ষা শেষের সন্ধ্যায় বললো, “আমি বাড়ি যাব, চলো আমাদের বাড়িতে বেড়াতে যাই ।' আমি এককথায় রাজি। কিন্তু পরমুহূর্তেই মনে হলো আমরা যতোই ধর্ম না মানি, আমি মুসলমানের আর ও হিন্দুর সন্তান, অনেক হিন্দু পরিবার খুব আচারনিষ্ট আর ভীষণ গড়া হয়, মুসলমানদের ঘরে ঢুকতে দেয় না, মুসলমানের ছোয়া খায় না, ওদের পরিবারও যদি তেমন হয় তো গিয়ে একটা বি্বিতকর পরিস্থিতিতে নিজেও পড়বো, ওর পরিবারকেও ফেলবো । বললাম, “কিন্তু... ।' কিন্তু কী? “তোমাদের বাড়িতে নিশ্চয় ঠাকুর-ঘর আছে... ।" শেষ করার আগেই ও এক ফুঁয়ে উড়িয়ে দিলো আমার কথা, “ধুর! ঠাকুর ঘরের জায়গায় ঠাকুর ঘর আছে, তুমি কি ঠাকুর ঘরে পুজো দিতে বসবে নাকি! আমাদের বাড়িতে এখন আর ওসব সংস্কার নেই, যতোদিন আমার ঠাকুমা বেঁচে ছিলেন, ততোদিন ছিল। ইন্টারমিয়িটে থাকতে একবার ক'জন মুসলমান বন্ধুকে বাড়িতে নিয়ে গিয়েছিলাম, বন্ধুরা চ'লে যাবার পর ঠাকুমা বাড়িতে লকঙ্কাকাণ্ড বাধিয়েছিলেন। বছর তিনেক আগে বুড়ি ম'রে আমায় বাঁচিয়ে দিয়ে গেছেন। এরপর তো ঢাকা থেকেই আমি আমার কতো বন্ধু-বান্ধব নিয়ে গেছি বাড়িতে । ওসব নিয়ে তুমি ভেবো না। পরদিন রাতেই দু'জনে রওনা হলাম যশোরের উদ্দেশে, ওর বাড়িতে পৌঁছলাম তার পরদিন ভোরবেলায়। কী যে দারুণ কাটলো চারটে দিন ওর মা-বাবা, বড়বোন অবন্তী আর ছোটভাই পলকের অকৃত্রিম আতিথেয়তায়! মাসিমার কী অমায়িক ব্যবহার, আমার মনেই হলো না যে আমি ওদের বাড়িতে প্রথম গিয়েছি! টেবিলে খেতে বসলে নিজে এটা-ওটা পাতে তুলে দিলেন, খুঁটিয়ে খুঁটিয়ে আমার বাবা-মা আর বুবুদের সম্পর্কে শোনলেন। সু-ব্যবহারে মনে হলো আমি তার ছেলের বন্ধু শাহিন নই, কোনো নিকট আত্মীয়ের ছেলে শ্যামল কিংবা অমল! ১৬১ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।