করলাম । জানলাম ওর নাম অরিক্র, ম্যানেজমেন্টে পড়ে, আমারই ইয়ারমেট । আলাপের এক পর্যায়ে মনে হলো মেয়েটা কেমন আছে জিজ্ঞেস করি। প্রথম আলাপেই এই ব্যক্তিগত ব্যাপারে জানতে চাওয়া ঠিক নয়, কিন্তু কেন যেন আমি কৌতুহল সামলাতে পারলাম না। বলেই ফেললাম, “কিছু মনে না করলে একটা কথা বলবো? শলুনা গত পহেলা বৈশাখে আপনাকে আর আপনার বন্ধুকে সোহরওয়াদী উদ্যানে দেখেছিলাম, আপনার বন্ধু কেমন আছে? ও নীরবে আমার দিকে কয়েক মুহুর্ত তাকিয়ে রইলো, চোখের ভেতর চিকচিক ক'রে উঠলো জল । তারপর পুকুরের দিকে শূন্য দৃষ্টি রেখে বললো, “ও নেই ।” একটু বিরতি দিয়ে আবার বললো, তিনদিন আগে ও না ফেরার দেশে চ'লে গেছে ।' আমি প্তভ্িত! “ও নেই" শোনার পর ভেবেছিলাম, সম্পর্কটা টেকে নি; এরকম তো অনেকের ক্ষেত্রেই হয়, আমার ক্ষেত্রেও হয়েছে। কিন্তু এ কি শুনছি আমি? অমন হাসি-খুশি প্রাণোচ্ছল প্রিয়জনের মুখে হাওয়াই মিঠাই তুলে দেবার সেই নয়ন জুড়োনো দৃশ্য, যেটি এখন অব্দি আমার চোখে দেখা সেরা দৃশ্য; আর সেই দৃশ্যের একটি চরিত্র পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে গেছে! আর এজন্যই ছেলেটি গল্ভীরমুখে মুখে একা ব'সে আছে পুকুরঘাটে । আমি ওর কাছে গিয়ে ব'সে পিঠে হাত রাখলাম, “স্যরি, আমি না জেনে আপনার ব্যথাটা উদ্ধে দিলাম 1 ও নীরবে মাথা নাড়লো, টপ ক'রে একফৌটা জল ঝ'রে পড়লো ওর বা-চোখ থেকে। দু'জনেই অনেকক্ষণ চুপ ক'রে থাকার পর বললাম, “কীভাবে হলো? ক্যাসার ৷ হায় জীবন! পৃথিবীটাকে বড় নিষ্ঠুর মনে হলো, পৃথিবী কতো অযাচিত ভার বহর ক'রে চলেছে, কতো অশিষ্ট মানুষের ভার বহন ক'রে চলেছে যারা ক্রমাগত পৃথিবীর বুক ক্ষত- বিক্ষত করছে, আর একজন সহজ-সুন্দর মানুষের ভার সইতে পারলো না! হাজারো বঞ্চনার মাঝে দুটো মানুষের একসাথে বেঁচে থাকার এই সুখটুকু কেড়ে নিতে হলো! এরপর থেকে প্রায়ই অরিত্র'র সঙ্গে আমার দেখা হতো, কথা হতো; পুকুরপাড়ে বসে আড্ডা হতো । অল্পদিনেই দারুণ বন্ধুত্ব হয়ে গেল তার সাথে আমার । পুকুরপাড়ে আড্ডা দেবার জন্য কখনো আমি ওর রুমে যেতাম ওকে ডাকতে, কখনো ও আমার রূমে আসতো আমায় খুজতে । ক্যাম্পাসের বাইরে কোথাও যাবার প্রয়োজন হ'লে কখনো কখনো ও আমাকে সঙ্গে যেতে বলতো, একইভাবে আমিও । এক সময় মনে হলো নানা বিষয়ে আমরা একে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি, একে অন্যের কাছে বন্ধুর চেয়েও বেশি কিছু হয়ে উঠেছি, ১৬০ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।