Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের স্কুল-কলেজে এই বিপরীতমুখী দ্বৈতশিক্ষাই দেওয়া হয় । যেমন আরেকটি বিষয়-চারুকলা; ইসলামে ছবি আঁকা নিষিদ্ধ, কিন্ত ইসলাম অবমাননা ক'রে চারুকলাকে পাঠ্যসুচীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছুদিন আগে এক মজার ঘটনা ঘটেছে, আমাদের পরিবারে তো মজার ঘটনার কোনো অন্ত নেই! আমার চাচাতো বোন ছোটটা হিজাব প'রে একটা আর্টফ্ুলে আর্ট শিখতে যায়, বাধ্য হয়ে যায় স্কুলের পরীক্ষায় ভাল ফল পাবার জন্য । তো চাচী ওকে শিখিয়ে দেয় স্যারকে বলতে যে স্যার যেন ওকে মানুষের মুখ আঁকা না শেখায় । আমার নাবালিকা বোনটি স্যারকে এই কথা বলার পর স্যার কারণ জিজ্ঞাসা করলে ও জানায় যে, "মানুষের মুখ আঁকা হারাম! শুনে স্যার ওকে বলে, 'তাহলে তোমার ছবি আঁকা শেখার দরকার নেই, লেখাপড়াও শেখার দরকার নেই । তুমি বাড়িতে বসে সংসারের কাজকর্ম শেখো ।' বন্ধুদের সামনে স্যার এই কথা বলায় আমার ক্লাস সি পড়ুয়া বোনটি অপমানিত বোধ ক'রে মনে কষ্ট পেয়ে বাড়িতে এসে কান্না জুড়ে দেয়। সঙ্গে সাংঘর্ষিক এবং শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে। এই বিভ্রান্তি নিয়েই শিক্ষার্থীরা বড় হয়। যে কারণে অধিকাংশ লোকই বাকি জীবনে আর এই বিভ্রান্তির জাল থেকে বেরোতে পারে না; ফলে এরা ধর্ম পালন করে, আবার বেশরিয়তি কাজও করে। ঘুমের রেশ কেটে যাওয়ায় আমার আর ঘুম আসে না। তবে স্বপ্তি এই যে কাল ক্লাস নেই, একটু দেরিতে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা হবে না। বাবার গলা শুনতে পাই ডাইনিহয়ে, মায়ের উদ্দেশে কিছু একটা বলেন। মুহূর্ত কয়েক নীরবতার পরই আঙুলের টোকা পড়ে আমার রুমের দরজায়। আমি জানি শব্দ হবে, এবং শব্দটা কে করছে তাও জানি- বাবা । আমি মশারি থেকে বেরিয়ে লাইট জ্বালি চোখে আলোটা সওয়ানোর জন্য, কুঁচকে যাবে, আর কুঁচকানো চোখ-মুখ দেখে বাবা হয়তো ভাববেন যে আমাকে ঘুম থেকে ডাকার জন্যই আমি বিরক্ত হয়ে চোখ-মুখ কুঁচকে তার দিকে তাকিয়েছি। কিন্তু আমি চাই না বাবা এই ভূলটা বুঝুন, তাই লাইট জ্বালিয়ে চোখে আলো সইয়ে তারপর আমি দরজা খুলি । দরজার সামনে দীড়ানো বাবা; মাথায় সাদা টুপি, গায়ে সাদা পাঞ্জাবি, পরনে সাদা-কালো চেক লুঙ্গি। একটু কোনাকুনিভাবে দীড়ানোয় বাবার বামগালের কীচা-পাকা দাড়িতে, অনাবৃত ত্বকে, এবং কপালের বামদিকে চকচক করে লাইটের আলো; ঘুম থেকে সদ্য জেগে মুখ ধোয়ার কারণে বেশ সজীব লাগে বাবাকে । এমনিতেও বাবা সুদর্শন, পাচফুট দশ ইঞ্চি লম্বা, টকটকে ফর্সা গায়ের রঙ, এখনো মাথাভরা কীচা-পাকা চুল। সুদর্শন বলেই নাকি মায়ের চেয়ে তেরো বছরের বড় হওয়া সত্তেও মা বাবাকে পছন্দ করেন, বিয়েতে রাজি হন। খাও; এবার থেকে রোজা রাখো, আল্লাহ'র পথে এসো । ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।