খাচ্ছিল আর ছেলেটির মুখে তুলে দিচ্ছিল। ছেলেটি হাওয়াই মিঠাই মুখে নিয়ে মাঝে মাঝে কিছু বলছিল আর মেয়েটি প্রাণ খুলে শব্দ ক'রে হাসছিল, হাসছিল ছেলেটিও। আমার দৃষ্টি জুড়িয়ে গেল দেখে! ছেলেটি আমার মুখচেনা, আমাদের কলেজের ছাত্র, কোন ডিপার্টমেন্টের তা না জানলেও বহুবার ওকে দেখেছি কলেজ ক্যাম্পাসে আর হোস্টেলের মাঠে ক্রিকেট খেলতে, পশ্চিম ছাত্রাবাসের আবাসিক ছাত্র । মেয়েটিকে দেখি নি কখনো । ছেলেটির পরনে বুকে লাল সুতোর কারুকাজ করা সাদা পাজ্জাবি আর সাদা পাজামা । মেয়েটির পরনে লালপেড়ে সাদা শাড়ি, গায়ে লাল ব্লাউজ; মুখে হালকা মেক-আপ, কপালে লাল টিপ, ঠোটে লাল লিপস্টিক, পায়ে রক্তরাঙা আলতা, হাতে একগুচ্ছ চুড়ি। খোলা চুলের পিছন দিকে একগুচ্ছ বেলি ফুল, মাথায় ফুলের মুকুট । দু'জনকে দেখতে যেমনি সুন্দর লাগছিল, তেমনি মানিয়েছিলও বেশ! আমার দৃষ্টি তখন মেয়েটির দিকে, আগে কখনো না দেখলেও তাকে চিনতে আমার এতোট্ুকুও ভুল হলো না যে সেও আমারই মতো, অর্ধেক পুরুষ অর্ধেক নারী, দেহটা পুরুষের মনটা নারীর; আমি তাকে নারীই ভাবি! পহেলা বৈশাখে শাড়ি প'রে, মাথায় পরচুলা প'রে, ইচ্ছে মতো সেজেগুজে প্রেমিকের হাত ধ'রে উৎসবে শামিল হয়েছিল। মেয়েটিকে দেখে আমার একটুও ঈর্ষা হলো না, দেখে কি যে ভাল লাগলো তা ক'লে বোঝাবার নয়! আমার মনে হলো এই যে ওরা একে অন্যকে ভালবেসেছে, সেজেপ্জে উৎসবে বেরিয়েছে, নিজেদের মতো হাসি-আনন্দে উৎসব উদযাপন করছে; তাতে সমাজের সব মিথ্যেঃ সত্য কেবল ওদের অকৃত্রিম প্রেম-ভালাবাসা। আনন্দে আমার চোখে জল এসে গেল, শ্রদ্ধায় আপনি-ই মাথা নত হলো ওদের প্রতি । ওরা বোধিবৈকল্য সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের ইচ্ছে পুরণ করতে সাহস দেখিয়েছে, যা আমি পারি নি। ওদের মতো, ওই মেয়েটির মতো সবাই পারে না। আমারও তো আজ ইচ্ছে হয়েছিল ওর মতো শাড়ি প'রে, সেজেগুজে বের হতে; কিন্তু হোস্টেলে থাকি ব'লে পারি নি, আমাকে পুরুষের খোলোসেই আসতে হয়েছে; বড় যন্ত্রণাদায়ক খোলস । আমার মতো আরো অনেকেই হয়তো হোস্টেলে-মেসে থাকে, আর পরিবারের সাথে থাকলেও ওভাবে বের হবার সাহস পায় না। ওকে দেখে আমার আত্মবিশ্বাস বেড়ে গেল আর আমার মধ্যে এই বিশ্বাস দৃঢ় হলো যে একদিন আমিও পারবো, নিজের ইচ্ছে মতো সেজেগুজে কোনো একদিন এই উত্সবে শামিল হবো; শামিল হবে আমার মতো সকল চৈত্তিক নারীরা । একসময় ওরা মেলার মানুষের ভিড়ে হারিয়ে গেল, কিন্তু আমার স্মৃতিতে ওরা রয়ে গেল চিরদিনের জন্য । এরপর কলেজে কিংবা হোস্টেলের মাঠে-পথে ছেলেটিকে দেখলে তাকিয়ে থাকতাম; ভদ্র- মার্জিত। কিন্তু ওর প্রেমিকাকে আর কখনোই ওর সঙ্গে দেখি নি। মাস ছয়েক পরে এক বিকেলে ছেলেটির সঙ্গে আমার দেখা, ও হোস্টেলের পুকুরঘাটের সিঁড়িতে ব'সে ছিল। আমিও পুকুরঘাটে বসার উদ্দেশ্যেই গিয়েছিলাম । বিকেলবেলা প্রায়ই আমি পুকুরঘাটে গিয়ে বসতাম, একা একা সময় কাটাতাম নিজের সঙ্গে । আমার পায়ের শব্দে ও পিছন ফিরে তাকালো, মুখটা কেমন গন্তীর, সেই হাসিমাখা মুখ নয়। আগ বাড়িয়ে আমি-ই আলাপ ১৫৯ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।