Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

যখন মনে হলো তখন ভিজে গেছি। সারাপথ চোখের জলে আর বৃষ্টির জলে ভিজে একাকার হয়ে বাসায় ফিরলাম । কেন এলো বৃষ্টি? বৃষ্টির ওপর আমার ভীষণ অভিমান হলো, বৃষ্টি এলো বলেই তো আমাকে দেখতে হলো যে আমারই প্রিয় মানুষ রায়হান ভাই রিজ্য় হুড তুলে মেয়েটিকে নিয়ে চোখের আড়াল হয়ে গেল! অভিমানে সেই বর্ষায় আর বৃষ্টিতেই ভিজি নি রি সিহত সিনি সনি বিন সে-সব অল্প বয়সের অতুল আবেগের বহিঃপ্রকাশ, আজ মনে পড়লে কেবলই হাসি পায়। একদিন দেখা হয়েছিল নিউ মার্কেটে; ভাবী আর বাচ্চাদের নিয়ে শপিংয়ে এসেছিল । আমি স্বপ্ন দেখেছি, স্বপ্রভঙ্গের যাতনায় পুড়েছিও। ঢাকা কলেজে অনার্সে ভর্তি হওয়ার বছর খানেক পর সম্পর্ক হয়েছিল দুই বছরের সিনিয়র একজনের সঙ্গে । আমার মাথার চুলে বিলি কাটতে কাটতে কতো স্বপ্ন সে দেখাতো আমায়; সারাজীবন আমরা একসাথে থাকবো, সমাজ কি ভাবলো না ভাবলো তাতে আমাদের কিছু আসে যায় না, দরকার হ'লে আমরা বিদেশে চ'লে যাব। আমি ওর মুখে এসব কথা শুনতাম আর স্বপ্নে বিভোর হয়ে থাকতাম । কেননা তখন তো আমি বুঝতাম না যে ওসব ওর মন ভুলানো কথা, আমি জানতাম না যে বাফার এক নাচের ছেলের সঙ্গে ওর সম্পর্ক চলছে, জানতাম না যে ধানমন্ডিতে এক চাকুরে নিয়ে আদরও করে, আমার ভাবনায়ও ছিল না যে ও ইডেন কলেজের এক মেয়েকে নিয়ে কজ্বাজার-সিলেট ঘুরতে যায়! সম্পর্কটা পাচমাস স্থায়ী হয়েছিল। তারপর অনেকদিন কোনো সম্পর্কে জড়াই নি, তেমন কারো সাথে পরিচয় হয় নি আর বিশ্বাসও করতে পারি নি কাউকে। রেখেছিলাম । কেননা অন্যের গোপন কথা শোনা বা গোপন ব্যথা বোঝার মতো সংবেদনশীল মনে হয় নি ওদেরকে । আমার কিছুটা মেয়েলি স্বভাবের কারণে এমনিতেই ওরা আমাকে করতো । বললে এসবের মাত্রা আরো বেড়ে যেতো হয়তোবা, রুম থেকে বের ক'রে দেবার সম্ভাবনাও ছিল; তাতে আমার মানসিক শান্তি নষ্ট হতো, লেখাপড়ার ক্ষতি হতো । বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ সোহরওয়াদী উদ্যানে এক প্রেমিকযুগলকে দেখে থমকে দাড়ালাম, অনেক জুটির ভেতরে ওই জুটিটা আমার দৃষ্টি কেড়ে নিলো; একটা বকুলগাছের নিচে দীড়িয়ে মেয়েটা তার বা-হাতে ধরা বড় একটি হাওয়াই মিঠাই থেকে ছিড়ে ছিড়ে নিজে ১৫৮ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।