এমন ভালবাসার কথা ভাবতেও পেরেছিলাম! কি যে রহস্যময় জীবন, কখনো মাথা কুঁটে চাইলেও ভালবাসা পাওয়া যায় না, আবার কখনো না চাইতেই মিলে যায়! আমার বর আমায় ছেড়ে এখন পাশ ফিরে শুয়েছে আমার সতীনকে জড়িয়ে ধরে! আমার সতীন, কোলবালিশ! সতীনের কাছে ওকে সপে দিয়ে আমি উঠে পড়ি, আমার ঘুম আসছে না, শুধুই ভাল লাগছে! বিছানা থেকে নেমে জল খেয়ে এখন বারান্দার চেয়ারে এসে বসেছি। বৃষ্টিছোয়া শীতল বাতাস এসে লাগছে গায়ে । খিলের ফাক দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টির ফৌটা বৃষ্টি নিচিছ হাতে । যখন ভাল সময় আসে তখন সবকিছুই ভাললাগে, আর যখন খারাপ সময় আসে তখন পৃথিবীর সবচেয়ে ভাল কিছুও ভাললাগে না। বৃষ্টি আমার বরাবরই ভাল লাগে, বৃষ্টি আমার সই! মনে হয় বৃষ্টিতে ভেজার মতো য্লিগ্ধ ব্যাপার আর কিছু নেই। তারপরও আমি বৃষ্টির ওপর একবার অভিমান করেছিলাম, অভিমানে প্রায় পুরো একটা বর্ষা শেষ, রেজাল্টের অপেক্ষায় আছি; কোচিং করছি, ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। তখন আমি আমাদের পাড়ার রায়হান ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছি, সে বড় একতরফা প্রেম। রায়হান ভাই কোনোদিনও জানতে পারে নি। সে তখন রাজেন্দ্র কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্র। তার সঙ্গে রাস্তাঘাটে দেখা হ'লে আগ বাড়িয়ে কথা বলতাম, পাড়ার গলিতে ক্রিকেট খেললে আমি তাকে দেখার জন্য গিয়ে দাড়িয়ে থাকতাম, মাঝে মাঝে খেলতামও । প্রেমিকার মতো কথাটি খুলে বলবো? কিন্তু শুনে যদি কষে গালে একটা চড় মারে! ভয় হতো, লঙ্জাও করতো । ফলে তাকে কিছুই বলতাম না, বলতাম কেবল তুলি ভাবীকে; তুলি ভাবী তখন আমার সই, আমার সুখ-দুঃখের সাথী, আমিও তার তেমনি । কিন্তু তুলিভাবী আমাকে কোনো সমাধান দিতে পারতো না; শুধু সে কেন, কারো পক্ষেই এই সমাধান দেওয়া সম্ভব ছিল না। আমি যদি দৈহিকভাবেও মেয়ে হতাম তাহলে না হয় কথা ছিল, তুলি ভাবী আমাদের পত্রদূত হতে পারতো । কিন্ত আমি তো তা নই। একদিন দুপুরে কোচিং থেকে বেরিয়ে রিক্রয় উঠেছি । রিক্ত চলছে, হঠাৎ-ই পাশের রিজ্রয় চোখ পড়তেই দেখি রায়হান ভাই আর তার সঙ্গে একটি মেয়ে। মুহূর্তের মধ্যে আমার যে কি হয়ে গেল, চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইলো! মেয়েটির সঙ্গে রায়হান ভাইয়ের কি সম্পর্ক তা আমি তখনো জানি না, কিন্তু মেয়েটিকে দেখে ভীষণ ঈর্ধা হলো । জীবনে কখনো কাউকে ঈর্ধা করি নি আমি, সেই প্রথম ঈর্ধাতুর হয়ে কাউকে দেখলাম । ঈর্ধার আগুনে পোড়াতে গিয়েছিলি? আমি ঈষৎ বাম্পাকুল চোখে তার দিকে তাকিয়ে কোনো রকমে বললাম, 'কোচিংয়ে।' আর এমন সময় ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি, রায়হান ভাই রিজ্রয় হুড তুলে দিলো আর এদিকে আমার বুকে যেন আঘাত হানলো বজ্রপাত! আমি হুড তোলার কথা ভুলে গেলাম, ১৫৭ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।