Saimum
/ ২৮২
📝 লেখা 📖 পিডিএফ

জন্মান্তর: পর্ব-তিন একনাগাড়ে বৃষ্টি পড়ছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে; মাখন-সাদা জানালার পর্দা ভেদ খাট, আমাদের দুটো শরীর । ঘুমের ঘোরে আমার বর এখন আমাকে আরো আকড়ে ধরতে চাইছে। ওর শীত লাগছে, শীত লাগলে ও এমন করে । ঘুম যাতে না ভাঙে তাই আমি খুব সতর্কতার সাথে এক হাত দিয়ে চাদরটা টেনে ওর শরীর ঢেকে দিলাম । খাটটা ফুল দিয়ে সাজিয়েছে আমাদের দু'জনেরই ঘনিষ্ট কয়েকজন পাগলাটে ছোটো ভাই- বোন। ওদেরকে নিমন্ত্রণ করেছিলাম আজকে, ওরা জানতো কেন এই নিমন্ত্রণ। তাই নিজেরাই ফুল কিনে নিয়ে এসে ঘর-খাট সাজিয়েছে বাসর ঘরের মতো ক'রে! নিজেরাই কেউ তরকারি কেটেছে, কেউ মসলা বেঁটেছে, কেউ করেছে রান্না । ওরা বিয়েবাড়ির মতো হই-হুল্লোর, গান-বাজনা করেছে । আমাদের দু'জনকে কোনো কাজ করতে দেয় নি। আমরা কোনো কাজে হাত দিতে গেলেই ওরা শাসন করেছে, “তোমরা না জামাই-বউ, জামাই- বউকে কাজ করতে হয় না! অপমান আর অবহেলা পেয়ে পেয়ে অভ্যস্ত আমি কি কোনোদিন ১৫৬ ইস্টিশন ইবুক

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।