ভীষণ উপদ্রব শুরু হয়েছে। মুক্তমনা লেখকরা ধর্ম নিয়ে কিছু লিখলেই ছাগুরা তার পোস্ট শেয়ার দিয়ে রিপোর্ট করার আহব্বান জানায় আর বুঝে বা না বুঝে সত্য-মিথ্যা যাচাই না করেই ধর্মীন্ধরা রিপোর্টের বন্যা বইয়ে দেয়; ঢাকা শহরে বহুতল ভবনের এসি রূমে ব'সে অফিস করা স্যুটেড-বুটেড তথাকথিত ভদ্রলোক থেকে শুরু ক'রে বরগুনার সমুদ্ব সৈকতে ব'সে ছেঁড়া জাল মেরামত করার ফাকে কোনো মাঝি কিংবা পঞ্চগড়ের সীমান্তে লাইন ক্লিয়ারের সবুজ সংকেতের অপেক্ষায় থাকা কোনো চোরাকারবারি, ঈমানি দায়িত্ব ভেবে সকলেই রিপোর্ট ক'রে নেকি হাসিলের চেষ্টা করে! আমি মন্তব্য করি, চাপাতিবাজরা চাপাতি হাতে পিছন থেকে মুক্তমনাদের ওপর হামলে পড়ে, আর ডিজিটাল চাপাতিবাজরা মুক্তমনাদের আইডিতে রিপোর্ট করে! এটাই কপি ক'রে অন্তত বিশ-পঁচিশটা মন্তব্য করি। তারপর জ্রল ক'রে নিচে নেমে দেখি শাশ্বতীদি জন্মান্তরের তৃতীয় পর্ব শেয়ার দিয়েছে। ব্লগের লিঙ্কে ক্লিক করি। ১৫৫ ইস্টিশন ইবুক
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।